সোমবার, 23 নভেম্বর 2026 01:06 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

অনুমতি ছাড়াই নাম ব্যবহার! ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কনটিনেন্ট কাপ নিয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শিখর ধাওয়ানের

অনুমতি ছাড়াই নাম ব্যবহার! ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কনটিনেন্ট কাপ নিয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শিখর ধাওয়ানের
পায়েল মুখার্জী: পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে একই দলে খেলার কথা ছিল শিখর ধাওয়ানের। আসন্ন ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কনটিনেন্ট কাপে এশিয়া ওয়ারিয়র্সের হয়ে খেলবেন ভারতের প্রাক্তন ওপেনার, এমনই খবর ছড়িয়ে পড়েছিল ক্রিকেটমহলে। কিন্তু সেই জল্পনায় ইতি টানলেন ধাওয়ান নিজেই। তাঁর দাবি, অনুমতি ছাড়াই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হিসেবে তাঁর নাম ব্যবহার করেছেন আয়োজকেরা। এই ঘটনার বিরুদ্ধে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে গোটা বিষয়টি স্পষ্ট করেন ধাওয়ান। তাঁর বক্তব্য, এই প্রতিযোগিতায় খেলার বিষয়ে তিনি কোনও সম্মতি দেননি। অথচ তাঁর অজ্ঞাতসারেই অংশগ্রহণকারীদের তালিকায় নাম রাখা হয়েছে। বিষয়টি নিয়ে তাঁর দল প্রয়োজনীয় আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। পাশাপাশি, অনুমোদনহীন ঘোষণার ভিত্তিতে খবর প্রকাশ বা সেই তথ্য বিশ্বাস না করার জন্য সংবাদমাধ্যম ও অনুরাগীদের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

প্রকাশিত তালিকা অনুযায়ী, এশিয়া ওয়ারিয়র্সের ২৪ সদস্যের দলে ধাওয়ান ছাড়াও আরও তিন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের নাম ছিল। তাঁরা হলেন রাহুল শর্মা, গুরকিরত সিং মান এবং অভিমন্যু মিঠুন। সেই দলে পাকিস্তানের সোহেল তনভির, ইফতিকার আহমেদ এবং মহম্মদ ইমরান খানের মতো ক্রিকেটারদের নামও রয়েছে। ফলে তালিকায় ধাওয়ানের উপস্থিতি ঘিরে স্বাভাবিক ভাবেই তৈরি হয়েছিল জল্পনা।

২০২৫ সালের পহেলগাম জঙ্গি হামলা এবং তার পরবর্তী সময়ে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে ধাওয়ানের সরব অবস্থানের কথাও নতুন করে আলোচনায় আসে। সেই পরিস্থিতিতে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে একই দলে তাঁর খেলার খবর অনেককেই বিস্মিত করেছিল।

তবে ধাওয়ানের সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট, প্রতিযোগিতায় তাঁর অংশগ্রহণের খবরকে সত্য বলে ধরে নেওয়ার কারণ নেই। অনুমতি ছাড়া নাম ব্যবহারের অভিযোগ ঘিরে এ বার আয়োজকদের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর ক্রিকেটমহলের।