রবিবার, 22 নভেম্বর 2026 12:55 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

আইসিসি-র মাসের সেরা ক্রিকেটার শুভমন গিল, সকলকে ছাপিয়ে রেকর্ড ভারতীয় ব্যাটারের

আইসিসি-র মাসের সেরা ক্রিকেটার শুভমন গিল, সকলকে ছাপিয়ে রেকর্ড ভারতীয় ব্যাটারের

পায়েল মুখার্জী : আবারও আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের মুকুট উঠল শুভমন গিলের মাথায়। সেপ্টেম্বর মাসের আইসিসি-র সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতের এই তারকা ব্যাটার। এই দৌড়ে তিনি পিছনে ফেলেছেন ভারতের অভিষেক শর্মা এবং জ়িম্বাবোয়ের সিকন্দর রাজ়াকে। এই সম্মান জয়ের সঙ্গেই তৈরি করলেন এক অনন্য নজির।

এই নিয়ে পঞ্চমবার আইসিসি-র মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন শুভমন। এর আগে ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ফেব্রুয়ারি ও জুলাই মাসে এই সম্মান পেয়েছিলেন তিনি। পাঁচবার এই পুরস্কার জিতে প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন ভারতীয় তারকা। এখনও পর্যন্ত অন্য কোনও ক্রিকেটার এই কৃতিত্ব অর্জন করতে পারেননি।

চলতি বছরে শুভমন ছাড়াও ভারতের হয়ে এই পুরস্কার জিতেছেন সঞ্জু স্যামসন। মার্চ মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন তিনি। সেমিফাইনাল ও ফাইনাল-সহ গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচে ভারতের জয়ে বড় ভূমিকা ছিল সঞ্জুর।

এখনও পর্যন্ত ভারতের ১১ জন পুরুষ ক্রিকেটার মিলিয়ে মোট ১৭ বার এই পুরস্কার জিতেছেন। তাঁদের মধ্যে একাই পাঁচবার সেরা হওয়ার নজির রয়েছে শুভমনের ঝুলিতে।

পুরস্কার জিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতীয় ব্যাটার। দেশের হয়ে রান করা এবং দলকে জেতানোই তাঁর কাছে সবচেয়ে বড় তৃপ্তি বলে জানিয়েছেন তিনি। এই স্বীকৃতি আগামী দিনে আরও ভালো পারফরম্যান্স করার অনুপ্রেরণা জোগাবে বলেও জানিয়েছেন শুভমন।

সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিনটি ম্যাচে দুরন্ত ব্যাটিং করেন শুভমন। মোট ৩৩৪ রান করেন তিনি, যার মধ্যে ছিল দুটি শতরান। তাঁর সর্বোচ্চ সংগ্রহ অপরাজিত ২২৩ রান। তাঁর অসাধারণ ব্যাটিংয়ের সুবাদেই ৪০৬ রানের কঠিন লক্ষ্য তাড়া করে জয় পায় ভারত। সিরিজ়ের সেরার পুরস্কারও উঠেছিল তাঁর হাতেই। এ বার আইসিসি-র মাসের সেরা ক্রিকেটারের সম্মান জিতে নিজের সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করলেন ভারতীয় অধিনায়ক।