রবিবার, 22 নভেম্বর 2026 12:55 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

৭ হাজার আটক, বন্ধ মেট্রোর গেট! সিজেপি-র বিক্ষোভ ঘিরে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

৭ হাজার আটক, বন্ধ মেট্রোর গেট! সিজেপি-র বিক্ষোভ ঘিরে কড়া বার্তা সুপ্রিম কোর্টের
পায়েল মুখার্জী : দিল্লিতে কক্‌রোচ জনতা পার্টি (সিজেপি)-র বিক্ষোভ ঘিরে পুলিশি পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিল সুপ্রিম কোর্ট। শান্তিপূর্ণ ও নিরস্ত্র আন্দোলনকারীদের আটক করতে হলে আইন নির্ধারিত পদ্ধতি মানতে হবে বলে স্পষ্ট করেছে শীর্ষ আদালত। পাশাপাশি, মেট্রো ও রেল পরিষেবা স্বাভাবিক রাখা, ইন্টারনেট বন্ধ না করা এবং সাধারণ মানুষের যাতায়াতে অযথা বাধা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লিতে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। কর্মসূচি ঘিরে রাজধানীতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। অভিযোগ, প্রায় সাত হাজার মানুষকে আটক করা হয়। এই পদক্ষেপের বৈধতা নিয়েই আদালতে প্রশ্ন ওঠে।

রবিবার বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানায়, সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদে নাগরিকদের মতপ্রকাশ ও শান্তিপূর্ণ জমায়েতের অধিকার স্বীকৃত। তবে জনশৃঙ্খলা রক্ষায় যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করা যায়। সেই বিধিনিষেধ যেন কার্যত সম্পূর্ণ নিষেধাজ্ঞায় পরিণত না হয়, সে দিকেও নজর রাখতে হবে।

কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, দিল্লি-এনসিআরের ৩০৩টি মেট্রো স্টেশনের মধ্যে ৪৫টিতে প্রবেশ ও বেরোনোর ক্ষেত্রে বিধিনিষেধ ছিল। পরিষেবা চালু ছিল বলেও দাবি করেন তিনি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে আদালত।

দিল্লি পুলিশ, মেট্রো ও রেল কর্তৃপক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৩ অক্টোবর ফের শুনানি। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রশাসনের, কিন্তু সেই দায়িত্ব পালনের নামে নাগরিকের অধিকার কতটা সীমিত করা যায়, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে উঠে এসেছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন।