নিজস্ব প্রতিনিধি: ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধি ভোটচুরির অভিযোগ তুলে রোজই আন্দোলনের তীব্রতা বাড়াচ্ছেন। তাঁর নেতৃত্বে কখনও ছাত্রো কি গুঞ্জ হচ্ছে, আবার কখনও তিনি সুপ্রিম কোর্ট অভিযান করছেন। এবার ভোটচুরি ইস্যুতে রামলীলা ময়দানে বিশাল জনসভা করার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। বিরোধী শিবিরের দাবি, দেশজুড়ে মোদি বিরোধী হাওয়া তৈরি হয়ে গিয়েছে, সময়েই আগেই পতন হবে মোদি সরকারের। কিন্তু সেই প্রচারের মাঝেই বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। দেশের চারটি রাজ্যের বিধান পরিষদ নির্বাচনের ২৮টি আসনে কংগ্রেসের ঘুরে দাঁড়ানো তো দুরের কথা, ভোটের ফল বেরোতে দেখা গেল কংগ্রেস একেবারে শূন্য। মজার বিষয় হল এই ভোট হয়েছিল ব্যালট পেপারেই। ফলে ইভিএম হ্যাক বা ভোট চুরির অভিযোগ আনা যাবে না। ২৮টি আসনেই জিতেছে এনডিএ। কংগ্রেসের জন্য আরও খারাপ খবর হলো, তাঁদের দখলে থাকা কর্নাটকেও হারতে হয়েছে। মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের খাসতালুকেও হেরেছে কংগ্রেস, জিতেছে বিজেপির জোটসঙ্গী জেডিএস।
উত্তর প্রদেশ, বিহার, মহারাষ্ট্র এবং কর্ণাটক জুড়ে ২৮টি বিধান পরিষদ আসনের দ্বিবার্ষিক নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই রাহুল গান্ধির কপালে চিন্তার ভাঁজ বেড়েছে। দেখা যাচ্ছে একটি আসনেও জেতেনি কংগ্রেস। অপরদিকে উত্তরপ্রদেশের বিধান পরিষদেও ১১ আসনে সার্বিকভাবে এগিয়ে বিজেপি। সেখানে সমাজবাদী পার্টি ভালো ফল করেছে। অপরদিকে বিহারে খাতা খুলে ফেলেছে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টিও। মহারাষ্ট্রে শরদ পওয়ারের দল খাতা খুললেও শূন্য কংগ্রেস। সবমিলিয়ে অন্যান্য বিরোধীরা জিতলেও কংগ্রেসের কোনও সফলতা নেই। যা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক আঙিনায়। বিশেষ করে ভোটচুরি নিয়ে, ইভিএম হ্যাক নিয়ে রাহুল গান্ধি সবচেয়ে সরব। তাঁর সুরেই কংগ্রেসের নেতৃত্ব এবং ককরোজ জনতা পার্টি দাবি তুলছে ব্যালট পেপার ফিরিয়ে আনার। সেখানে ব্যালট পেপারে হওয়া ২৮টি বিধান পরিষদ আসনে বিরোধীদের হতাশাজনক ফল অনেক প্রশ্নই তুলে দিচ্ছে। এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক্স হ্যন্ডলে পোস্ট করে লেখেন, "৪টি বড় রাজ্য - উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, বিহার এবং কর্ণাটকের ২৮টি আসনে এমএলসি নির্বাচন। ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনুমান করুন তো, কংগ্রেস কয়টি আসন জিতেছে?"
MLC elections in 28 seats across 4 big states - Uttar Pradesh, Maharashtra, Bihar and Karnataka.
Elections held using ballot papers.
Guess how many seats Congress won? 🧐— Narendra Modi (@narendramodi) October 28, 2026
