সোমবার, 23 নভেম্বর 2026 12:55 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

গোপালগঞ্জের দখল নিল আওয়ামী লীগ, হাসিনার ফেরার মহড়া চলছে?

গোপালগঞ্জের দখল নিল আওয়ামী লীগ, হাসিনার ফেরার মহড়া চলছে?
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন তিনি যেনতেন প্রকারেণ ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন। তাঁর এই ঘোষণার পর একদিকে বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বেড়ে গিয়েছে। অন্যদিকে চাপে পড়ে গিয়েছে তারক রহমানের সরকার এবং তাঁদের দোসররা। এই পরিস্থিতিতে বাংলাদেশ নতুন করে উত্তাল হয়েছে। এমনিতেই পোশাক শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক, কর্মী ও তাঁদের পরিবাররা আন্দোলনে পথে নেমেছেন। এর সঙ্গে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মিছিল ও সভা ঘিরে তৈরি হয়েছে অচলবস্থা। সবমিলিয়ে পুলিশ-প্রশাসনের ত্রাহি রব উঠেছে বাংলাদেশে। এরমধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভিটে গোপালগঞ্জের দখল কার্যত নিয়েই নিল আওয়ামী লীগ সমর্থকরা। 

এমনিতেই ডিসেম্বর মাস বাংলাদেশের স্বাধীনতার মাস। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। তার মধ্যে ছাত্র আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে তোলপাড় হবে সেটা বলাই বাহুল্য। গোটা বাংলাদেশেই কার্যত শোনা যাচ্ছে দ্বিতীয় স্বাধিনতার স্লোগান। বাংলাদেশে আপাতত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা তুমুল উৎসাহে রবিবার গভীর রাতে বঙ্গবন্ধু মুজিবর রহমানের ভিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে শেখ হাসিনাকে ফেরানোর ‘শপথ’ নিয়ে নিয়েছেন। তাঁরা  ‘গোপালগঞ্জ স্বাধীন!’ বলেও ঘোষণা করে দিয়েছেন। পাশাপাশি তাঁরা জানিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত না শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারবেন, ততক্ষণ তাঁদের সংগ্রাম চলবে বাংলাদেশের পথে-ঘাটে। 

গোপালগঞ্জ বরাবরই আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। রবিবার সকাল থেকেই সেখানে দলীয় কর্মী-সমর্থকরা রীতিমতো কাটারি, কুঠারের মতো ধারালো অস্ত্র হাতে মিছিল বের করেন। অভিযোগ, মিছিল থেকে পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি এক পুলিশকর্মীকেও কোপানো হয়েছে। রবিবার সন্ধ্যার দিকে টুঙ্গিপাড়ায় এক বিএনপি নেতার বাড়িতে আগুন ধরানো হয়েছে। এমনকি গোপালগঞ্জ সরকারি কলেজের নামের ফলক মুছে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। গোপালগঞ্জের পরিস্থিতি উত্তপ্ত হতেই সেখানে সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। বদলি করা হয় গোপালগঞ্জের পুলিশ সুপার মহম্মদ হাবীবুল্লাহকে।