রবিবার, 22 নভেম্বর 2026 12:35 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

ঢাকার পর এবার গাজীপুরেও শ্রমিক বিক্ষোভ! পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত বহু

ঢাকার পর এবার গাজীপুরেও শ্রমিক বিক্ষোভ! পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত বহু
নিজস্ব প্রতিনিধি: বিগত তিনদিন ধরে পোশাকশিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক ও তাঁদের পরিবার পরিজনের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। মঙ্গলবার বিক্ষোভের তীব্রতা আরও ছাড়ালো। ঢাকার পর এবার গাজীপুরেও উত্তাল হলো। এই আন্দোলনের পিছনে আওয়ামি লিগের ইন্ধন আছে বলে ইঙ্গিত দেওয়ার বিক্ষোভের মাত্রা আরও বেড়েছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। এই পরিস্থিতিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ থামাতে আরও কড়া হচ্ছে বাংলাদেশ সরকার। আন্দোলন ঠেকাতে ইতিমধ্যেই একাধিক মামলা করে শুরু হয়েছে ধরপাকড়। এদিন সকাল থেকে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে গাজিপুর এবং সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে। 

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে আন্দোলন শুরু করেছেন গার্মেন্টস শ্রমিকরা। কিন্তু বাংলাদেশের বিএনপি সরকার বলছে, তাঁদের দাবি মেনে মজুরি বৃদ্ধি করার বিষয়ে বোর্ড গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালেই গাজিপুরে শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের কারণে সকাল থেকে যান চলাচল বন্ধ ছিল ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। এরমধ্যে গাজীপুরের ভোগড়া এলাকায়  অবরোধ সরাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় শ্রমিকদের। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়েন। পাল্টা পুলিশও কাঁদানে গ্যাসের সেল ও সাউন্ড গ্রেনেড ফাটায়। অভিযোগ, পুলিশের লাঠিচার্জে আহত হয়েয়ছেন অন্তত ৩০ জন। দুপুরের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরেরই অন্তত ৬০টি কারখানা আপাতত বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে।

এই আন্দোলনের পিছনে কি আওয়ামী লীগের হাত রয়েছে? ওয়াকিবহাল মহল বলছে, বিগত কয়েক মাসেই নতুন বিএনপি সরকারের বিদেশনীতি ও আওয়ামী লীগ বিরোধিতা বাংলাদেশের রাজনীতিতে চর্চার বিষয় হয়ে উঠেছে। বিএনপি নেতৃত্ব এবং মন্ত্রীরা সরাসরি এই আন্দোলনের পিছনে আওয়ামী লীগের হাত দেখছেন। পুলিশ আধিকারিকরাও একই সুরে কথা বলছেন। যদিও শেখ হাসিনার দল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। উল্টে আওয়ামী লীগ নেতাদের দাবি, গাজীপুরে অন্তত সাতজন এমন ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে যারা কোনও ভাবেই এই আন্দোলনের সঙ্গে যুক্ত নন। ফলে শ্রমিকদের অসোন্তষ এবং আন্দোলনের গুরুত্ব কমাতেই আওয়ামী লীগের অনুগামী এবং সমর্থকদের বেছে বেছে গ্রেফতার করছে পুলিশ। ফলে আগামীদিনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট মহল।