রবিবার, 22 নভেম্বর 2026 12:34 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

‘ডুয়ার্স রানি’কে ফেরাতে অসমের বনে ঢুকলেন রাজ্যের বনমন্ত্রী!

‘ডুয়ার্স রানি’কে ফেরাতে অসমের বনে ঢুকলেন রাজ্যের বনমন্ত্রী!
নিজস্ব প্রতিনিধি: বাংলার বাঘিনিকে খুঁজতে এবার অসমের জঙ্গলে ঢুকে পড়লেন বাংলার বনমন্ত্রী। এমন ঘটনা আগে কখনও শুনেছেন? হ্যাঁ পশ্চিমবঙ্গের বনমন্ত্রী মনোজ ওঁরাও এবার অসমের জঙ্গলে পৌঁছে গেলেন বক্সা থেকে সীমানা পেরিয়ে ঢুকে পড়া এক বাঘিনীর খোঁজে। এই বাঘিনিকে কয়েকদিন আগেই বক্সার জঙ্গলে ছাড়ার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, "বাঘশূন্য বক্সায় বাঘিনি ছেড়ে গেলাম"।  তিনি আগেই জানিয়েছিলেন এ ব্যাপারে অসম প্রশাসনের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন। শনিবার দেখা গেল বক্সা জঙ্গলের 'ডুয়ার্স রানি'কে ফেরাতে অত্যাধুনিক রেডিওকলার নিয়ে ময়দানে নেমে পড়েছেন বনমন্ত্রী মনোজ ওঁরাও। নিজের সোশ্যাল মিডিয়া পেজে নিজেই তার একটি ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী। 



গত ২ অক্টোবর গান্ধি জয়ন্তীর দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে তিন বছর বয়সি ওই বাঘিনিকে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে এনে ছাড়াছিলেন। কিন্তু একমাসের মধ্যেই ওই বাঘিনি বক্সার সীমানা পেরিয়ে অন্য রাজ্যের জঙ্গলে ঢুকে পড়ে। প্রথমদিকে বিষয়টি খুব একটা গুরুত্বের সঙ্গে দেখেনি বন দফতর। বনমন্ত্রী মনোজ ওঁরাও নিজেই জানিয়েছিলেন, ওই বাঘিনি বক্সা থেকে পালিয়ে গিয়েছে এটা বলা ঠিক হবে না। বন্যপ্রাণী নিজের এলাকা চিহ্নিত করে। নিজের এলাকা বুঝে নেওয়ার পর বাঘিনি আবার বক্সার জঙ্গলে ফিরে আসবে। কিন্তু তা হয়নি। ফলে আর হাত গুটিয়ে বসে না থেকে তিনি যোগাযোগ শুরু করেন অসম সরকারের বন দফতরের সঙ্গে। আলোচনার পর এবার নিজেই বন দফতরের আধিকারিক ও প্রশিক্ষিত কর্মীদের নিয়ে হাজির হয়ে গেলেন বাংলা সীমান্ত লাগোয়া অসমের রাইমনা জঙ্গলে। সঙ্গে নিয়ে গিয়েছেন ঘুমপাড়ানি বন্দুক, রেডিওকলার, ড্রোন, দুরবীন ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম বিধানসভার বিধায়ক মনোজ ওঁরাও নিজেকে বনপুত্র বলেই মনে করেন। তাই দফতরের বাঘ সংক্রান্ত অভিজ্ঞ লোকজনদের নিয়ে নিজেই বাঘিনি অভিযানে পৌঁছে গিয়েছেন।