সোমবার, 23 নভেম্বর 2026 12:36 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে অন্ধ্রে মৃত ৫, ব্যাপক ক্ষয়ক্ষতি

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে অন্ধ্রে মৃত ৫, ব্যাপক ক্ষয়ক্ষতি
নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হয়েছিল ল্যান্ডফল প্রক্রিয়া। ঘূর্ণিঝড় অর্ণবের ল্যান্ডফল হল অন্ধ্র উপকূলের কাকিনাডা এবং পুদুচেরির ইয়ানামের মধ্যবর্তী অঞ্চলে। দিল্লির মৌসম ভবন জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাত থেকে প্রায় ঘণ্টা ছয়েক ধরে চলে ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া। অবশেষে বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ ওই ঘূর্ণিঝড়ের ‘চোখ’ ঢুকে পড়ে স্থলভাগে। প্রবল ঝড়ের পাশাপাশি ব্যাপক বৃষ্টি চলছে গোটা অন্ধ্রপ্রদেশ জুড়ে। সেই সঙ্গে ওড়িশাতেও চলছে ঝড়বৃষ্টি। ঘূর্ণিঝড় অর্ণবের জেরে অন্ধ্রপ্রদেশে এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর। উপড়ে গিয়েছে গাছপালা, লাইটপোস্ট। সমুদ্রের ঢেউ কয়েক ফুট উচ্চতায় উঠেছিল। সবমিলিয়ে অন্ধ্রের উপকূলীয় এলাকায় কার্যত তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় অর্ণব। আইএমডি-র তথ্য অনুযায়ী, অন্ধ্র ও ওড়িশার কয়েকটি অংশে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। কয়েকটি জায়গায় বৃষ্টির পরিমাণ ৩০ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছেছে। 

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দুই রাজ্যের ১ লক্ষ ৮০ হাজারের বেশি মানুষকে উপকূলবর্তী এলাকা থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ব্যাঘাত ঘটেছে বিদ্যুৎ পরিষেবাতেও। অনেক জায়গায় বৈদ্যুতিক খুঁটি উপড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিস্তৃর্ণ এলাকায়। মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড় অর্ণবের ল্যান্ডফল প্রক্রিয়ায় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার। কোনও কোনও এলাকায় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৫০ কিমি পর্যন্ত ছিল বলে জানা গিয়েছে। ল্যান্ডফল প্রক্রিয়ার পর ঝড়ের গতিবেগ অনেক কমে গিয়েছে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত। বেশ কয়েকটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ঘূর্ণিঝড়ের দাপটে খেলনা গাড়ির মতো উড়ে গিয়েছে মোটরবাইক, অটো এবং ছোট গাড়ি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে বহু ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ, বাতিল হয়েছে অসংখ্য বিমান। 


ঘূর্ণিঝড় অর্ণবের প্রভার পশ্চিমবঙ্গেও পড়েছে।  মঙ্গলবার রাত থেকেই বৃষ্টি শুরু হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে। বুধবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার আকাশ মেঘলা। বুধবার ভোর থেকে দীঘা,কাঁথি, রামনগর-সহ কয়েকটি জায়গায় ঝোড়ো হাওয়া বইছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের চার জেলা— দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।