রবিবার, 22 নভেম্বর 2026 12:26 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

ছাত্র বিক্ষোভ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ, সিজেপি মামলায় ফ্রান্সের উদাহরণ টানল দিল্লি হাইকোর্ট

ছাত্র বিক্ষোভ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ, সিজেপি মামলায় ফ্রান্সের উদাহরণ টানল দিল্লি হাইকোর্ট
নিজস্ব প্রতিনিধি : ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার গ্রেফতারি সংক্রান্ত মামলার শুনানিতে বিক্ষোভ নিয়ন্ত্রণের প্রশ্নে পুলিশের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল দিল্লি হাইকোর্ট। বুধবার আদালত জানায়, বিক্ষোভস্থলে পুলিশের উপস্থিতির উদ্দেশ্য শুধু আন্দোলনকারীদের আটকানো নয়, বরং বহিরাগতদের ভিড়ে মিশে অশান্তি সৃষ্টি করা থেকেও আটকানো।

শুনানিতে যন্তর মন্তরে ব্যারিকেড ভেঙে প্রবেশের বিষয়টি নিয়েও প্রশ্ন তোলে আদালত। বিচারপতিদের পর্যবেক্ষণ, নির্দিষ্ট স্থানে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতেই ব্যারিকেড বসানো হয়। সেগুলি ভেঙে প্রবেশ করলে এমন লোকজনও জমায়েত হতে পারেন, যাঁদের উপর আন্দোলনের আয়োজকদের কোনও নিয়ন্ত্রণ থাকে না। এ প্রসঙ্গে ফ্রান্সের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের উদাহরণ তুলে ধরে আদালত জানায়, সেখানে বিক্ষোভের জেরে হিংসা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছিল।

সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ার দিনেই তাঁদের হেফাজত বৃদ্ধির নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানি হয়।

অন্যদিকে, ভারতে যুব আন্দোলন ও ছাত্র বিক্ষোভ সামলাতে পুলিশের পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের বিশেষজ্ঞরা। তাঁদের অভিযোগ, গত তিন মাসে দিল্লি-সহ বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণ আন্দোলনেও লাঠিচার্জ, আটক এবং ইন্টারনেট পরিষেবা বন্ধের মতো পদক্ষেপ করা হয়েছে। দিল্লিতে সাত হাজারেরও বেশি যুবক, সাংবাদিক, আইনজীবী ও মানবাধিকার কর্মীকে আটক করার অভিযোগও উঠেছে। বিক্ষোভের অধিকার সুরক্ষিত রাখা এবং পুলিশের ভূমিকা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

শিক্ষা সংক্রান্ত সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ থেকে শুরু হওয়া আন্দোলন সম্প্রতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-বিরোধী বিক্ষোভের সঙ্গেও যুক্ত হয়েছে। রাষ্ট্রপুঞ্জের বিশেষজ্ঞদের আশঙ্কা, এই প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি মানুষ প্রভাবিত হতে পারেন, বিশেষত প্রান্তিক সম্প্রদায়ের মানুষেরা।

সিজেপি ও বিভিন্ন ছাত্র সংগঠন এসআইআর বন্ধ করার পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছে। যদিও বিজেপি ও নির্বাচন কমিশন ভোটার তালিকায় কারচুপির অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তালিকা স্বচ্ছ করতেই এই সংশোধন করা হচ্ছে।