সোমবার, 23 নভেম্বর 2026 12:55 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

দিল্লির রামলীলায় রাহুল-মমতাদের সভার জেরে ক্ষতি ১২ হাজার কোটি! ক্ষুব্ধ ব্যবসায়ীরা

দিল্লির রামলীলায় রাহুল-মমতাদের সভার জেরে ক্ষতি ১২ হাজার কোটি! ক্ষুব্ধ ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিনিধি: দীপাবলির আগে ব্যবসায়ী মহলে এমনিতেই একটা সাজ সাজ রব থাকে। দীপাবলির কেনাকাটা প্রতি বছরই রেকর্ড ভাঙে। কিন্তু এবারের দীপাবলিতে দিল্লির ব্যবসায়ী মহলে চিন্তার কালো মেঘ। কারণ, দীপাবলির আগে দিল্লিতে ইন্ডি জোটের সমাবেশ এবং তাঁকে ঘিরে রাজনৈতিক চাপানউতর নিয়ে কার্যত অবরুদ্ধ দিল্লির একটা বড় অংশ। ফলে রাজধানী খুচরো ও পাইকারি বাজার ব্যপক ক্ষতির মুখে পড়েছে বলে দাবি। পরের সপ্তাহেই দীপাবলি, তার আগে ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে হয়ে গেল ইন্ডি জোটের বিশাল সমাবেশ। দিল্লির ব্যবসায়ী সংগঠনের দাবি, রবিবার ওই সমাবেশের জেরে ব্যাবসাতে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। ওই সমাবেশের জেরে দিল্লির ২৫টি বড় মার্কেট এলাকায় প্রায় আড়াই লক্ষ দোকান বন্ধ ছিল অথবা তাঁদের কেনাকাটা হয়নি। দিল্লির চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির দাবি, দীপাবলির আগে এই বিপুল পরিমান ক্ষতির দায় কে নেবেন? 

দিল্লির চাঁদনি চক, সদর বাজার, কনট প্লেস, করোল বাগ এবং কাশ্মীরি গেটের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাতে গত ১ নভেম্বর বেশিরভাগ দোকান বন্ধ রাখতে হয়েছিল অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে। আবার যেখানে দোকানপাট, বাজার খোলা ছিল সেখানে খুব একটা কেনাকাটা হয়নি। ব্যাবসায়ীদের দাবি,উৎসবের আগে সাধারণত কেনাকাটার ভিড় বাড়ে, আর দীপাবলির আগে সেটাই ছিল শেষ রবিবার, ছুটির দিন। ফলে ওই দিন দোকানপাট, ব্যবসা বন্ধ রাখায় তাঁদের প্রভুত ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি-সহ একাধিক ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা ইন্ডি জোটের এই সমাবেশ দীপাবলির পর করার আর্জি জানিয়ে চিঠি দিয়েছিল রাহুল গান্ধির কাছে। এমনকি তাঁদের দাবি, একই আবেদন তাঁরা করেছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। কিন্তু কেউই সাড়া দেননি। ফলে তাঁরা বিরোধী দলগুলির এই আচরণে খুব বিরক্ত। 

জানা গিয়েছে ২৪, ২৭, ২৮ অক্টোবর এবং ১ নভেম্বর—এই চার দিনে তাঁকে সমাবেশ পিছিয়ে দেওয়ার অথবা অন্যত্র আয়োজনের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল কংগ্রেস নেতা তথা দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধির কাছে। কিন্তু রাহুল গান্ধি সেই আবেদনে সাড়া না দিয়ে বরং সভায় আসা লোকজনদের রামলীলা ময়দানের আশপাশের দোকান থেকে কেনাকাটার আবেদন করে দায় সেরেছেন। সভায় বক্তৃতার ফাঁকে রাহুল অভিযোগ করেন, বিজেপি জোর করে দোকানপাট বন্ধ করিয়েছে নাহলে তাঁদের ব্যবসা দ্বিগুণ হতো। কিন্তু ব্যবসায়ীদের বক্তব্য, বিভিন্ন রাজ্য থেকে লোকজন আসার কথা ছিল দিল্লিতে, যে কোনও সময় অরাজকতা সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকেই তাঁরা ব্যবসা বন্ধ রেখেছিলেন।