সোমবার, 23 নভেম্বর 2026 12:55 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

জ্বলল ইউনূসের পৈতৃক বাড়ি, ২৪ ঘণ্টায় নিহত ৪, বাংলাদেশে ছড়াচ্ছে হিংসা!

জ্বলল ইউনূসের পৈতৃক বাড়ি, ২৪ ঘণ্টায় নিহত ৪, বাংলাদেশে ছড়াচ্ছে হিংসা!
নিজস্ব প্রতিনিধি: শেখ হাসিনার বাংলাদেশের প্রত্যাবর্তনের সময় যত ঘনিয়ে আসছে ততই যেন উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশ। শেখ হাসিনা আসন্ন ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তার আগেই হিংসার আগুনে জ্বলছে গোটো দেশ। বিগত ১৫ দিনের বেশি সময় বাংলাদেশে অতি সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ। আর যার নেতৃত্বে থাকা সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, বাংলাদেশের পূর্ববর্তী অন্তবর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতেই এবার আগুন ধরিয়ে দিল আন্দোলনকারীরা। প্রসঙ্গত, গত সোমবার টুঙ্গিপাড়া-সহ গোপালগঞ্জ জেলার কিছু অঞ্চলে যে হিংসা ছড়িয়েছিল, জানা যাচ্ছে তার রেশ সে দেশের অন্তত ১৮টি জেলায় ছড়িয়ে পড়েছে বৃহস্পতিবার সকাল পর্যন্ত। 

কেন জ্বলছে বাংলাদেশ? 

সে দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের শাসকদল বিএনপি এবং বিরোধী জামায়েত ও এনসিপি একযোগে এই হিংসার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে। কিন্তু প্রশ্ন উঠছে, যে রাজনৈতিক দল ও তাঁদের ছাত্র সংগঠন বিগত দেড়-দুই বছর নিষেধাজ্ঞার আওতায় রয়েছে তাঁরা একজোট হচ্ছে কিভাবে। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা দেশে ফেরার টাইমলাইন দিতেই আওয়ামী লীগের সভ্য-সসমর্থকরা একজোট হতে শুরু করেছেন। তাঁরাই রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হচ্ছেন। যা ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যেমন, বুধবার গভীর রাতে আগুন ধরানো হয় পূর্বতন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় অবস্থিত পৈতৃক ভিটেতে। তিনতলা ওই বাড়ির নিচের তলায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেথা গিয়েছে। ওই বাড়িতে ইউনূসের দুই ভাই পরিবার নিয়ে থাকেন। এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোজাম্মেল হক জানিয়েছেন হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় বাংলাদেশে চার জনের মৃত্যু হয়েছে। বুধবার নড়াইলে বিএনপির এক বিক্ষোভ মিছিল ঘিরে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষে তিন বিএনপি কর্মী নিহত হয়েছেন। তা ছাড়া বাসে অগ্নিসংযোগের ঘটনায় পুড়ে মৃত্যু হয়েছে এক চালকের। গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার বিভিন্ন শাখা সংগঠনের ৭১ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ জমানার মন্ত্রী নজরুল ইসলাম হিরু। বাংলাদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, ঢাকা, গোপালগঞ্জ, নড়াইল ও চট্টগ্রামের পাশাপাশি নারায়ণগঞ্জ, মেহেরপুর, পিরোজপুর, নেত্রকোনা, সিলেট, রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, হবিগঞ্জ, ফরিদপুর, গাজীপুর, বরিশাল, নওগাঁ থেকে অশান্তির খবর এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গোটা বাংলাদেশজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।