রবিবার, 22 নভেম্বর 2026 12:48 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

মন্দিরে বসা যুবকের কোলে রাখা স্ত্রীর কাটা মুণ্ড! সাত সকালে হাড়হিম ঘটনা গঙ্গারামপুরে

মন্দিরে বসা যুবকের কোলে রাখা স্ত্রীর কাটা মুণ্ড! সাত সকালে হাড়হিম ঘটনা গঙ্গারামপুরে
নিজস্ব প্রতিনিধি: সাত সকালেই এমন দৃশ্য দেখতে হবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের নারায়ণপুর এলাকার মানুষজন। ভোরবেলায় স্থানীয় এক যুবক একটি কাটা মুণ্ড নিয়ে রাস্তায় খানিক ঘোরাঘুরি করার পর গিয়ে বসেন এলাকারই একটি মন্দিরের চাতালে। তখন তাঁর কোলের ওপর রাখা ওই কাটা মুণ্ড। ঘোর কাটিয়ে এলাকার লোকজন তাঁকে ঘিরে ধরেন। তখনই বোঝা যায় ওই কাটা মুণ্ডটি আসলে ওই যুবকের স্ত্রীর। ওই যুবকের নাম রিন্টু ঘোষ। পরে পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে। কেন তিনি স্ত্রীকে খুন করেছিলেন তা জানতে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে,  রিন্টু একসময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় ঠিকাদারের অধীনে কাজ করতেন। কিন্তু তাঁর কাজ চলে যায়। ১১ বছর আগে সীমা সরকারকে বিয়ে করেছিলেন, তাঁদের দুই সন্তানও রয়েছে। এলাকাবাসীর দাবি, সম্প্রতি রিন্টুর মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। আচমকা নিরামিশ খাওয়া শুরু করে, পুজো আর্চা নিয়ে থাকতো। এমনকি মাঝেমধ্যে তান্ত্রিকদের মতো পোশাকও পড়তো সে। অপরদিকে পুলিশের গাড়িতে বসে রিন্টু বললেন, “আমি সাইকো! সাইকো হয়ে গিয়েছি। আগে তো সরকারের হয়ে ঠিকাদারি করতাম। চাকরিটা চলে গেল। আমাকে কোনও চান্স দিল না। বউকে তো আমি সত্যি কথাই বলেছিলাম। বউয়ের কাছে লুকানোর তো কিছু ছিল না”। পুলিশের সন্দেহ, আর্থিক অনটনের জেরে মানসিক ভারসাম্য হারিয়েই এই কাণ্ড ঘটিয়েছে রিন্টু। অন্যদিকে এর পিছনে কোনও তন্ত্রক্রিয়া বা তান্ত্রিক আচার হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। মৃতা সীমা সরকার ঘোষের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনা জানাজানি হতে চাঞ্চল্য ছড়ায় গঙ্গারামপুর এলাকায়।