সোমবার, 23 নভেম্বর 2026 12:56 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

কলকাতা মেডিকেলে প্রহৃত শিক্ষক! স্বাস্থ্যমন্ত্রীর ‘মানসিক মাওবাদী’ তোপ

কলকাতা মেডিকেলে প্রহৃত শিক্ষক! স্বাস্থ্যমন্ত্রীর ‘মানসিক মাওবাদী’ তোপ
নিজস্ব প্রতিনিধি: চোরবাগান কাণ্ডে রাজ্য স্বাস্থ্য দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তাররা সাংবাদিক সম্মেলন করেছিলেন। এই ঘটনায় রাজ্যের স্বাস্থ্য দফতর ৮ জন ইন্টার্নকে শোকজ করে। এরই প্রতিবাদে বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় অশান্তি হয়। এই ঘটনার নেপথ্যে মানসিক মাওবাদী, নকশালপন্থীদের কাঠগড়ায় তুলেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়। বুধবার রাতে বেনজির অশান্তি ও ভাঙচুরের ঘটনার সাক্ষী থেকেছে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ওই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার কড়া অবস্থান নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, অধ্যক্ষের দফতরে ঢুকে মাত্র ১০-১৫ জন ছাত্র যে তাণ্ডব চালিয়েছেন এবং দুই অধ্যাপককে শারীরিকভাবে নিগ্রহ করেছেন। এতে চিকিৎসক সমাজের মানসম্মান ক্ষুন্ন হয়েছে। তিনি আরও জানান, ইতিমধ্যেই একটি কমিটি গঠন করে তদন্ত শুরু হয়েছে। 

এদিন ডা. শারদ্বত মুখোপাধ্যায় বলেন, ইন্টার্নদের শোকজের প্রতিবাদে যারা মেডিক্যাল কলেজে তাণ্ডব চালিয়েছে, তাঁরা আসলে মানসিক মাওবাদী, নকশালপন্থী। অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। যাঁদের কাছ থেকে তাঁরা শিক্ষা নেয়, তাঁদের বলা হচ্ছে চামড়া গুটিয়ে দেব! এ আচরণ লজ্জার। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ আছে। তদন্ত কমিটির রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ১৫ দিন আগের অশান্তির প্রমাণস্বরূপ একটি ছবি দেখিয়ে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, গোটা ঘটনার নেপথ্যে রয়েছে বিরোধী রাজনৈতিক মদত। ছবিতে এআইডিএফও সহ একাধিক বাম সংগঠনের পতাকা হাতে কয়েকজনকে মিছিলে হাঁটতে দেখা গিয়েছে। এরপরই স্বাস্থ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, “ঘোমটার আড়ালে অতিবামপন্থীদের তাণ্ডব বরদাস্ত করা হবে না।” উল্লেখ্য, ড. দিবাকর হালদার, ড. শুভঙ্কর দে, ড. দীপঙ্কর রায়কে নিয়ে একটি তদন্তকমিটি গড়া হয়েছে। তাঁরাই পুরো ঘটনা খতিয়ে দেখে রিপোর্ট দেবে স্বাস্থ্যভবনে। 

বৃহস্পতিবার দুপুরে মেডিক্যাল কলেজের এমএসভিপি ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে স্বাস্থ্য ভবনে ডেকে পাঠিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য ভবনের গ্রিন রুমে তাঁর সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে হাজির ছিলেন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা ইন্দ্রজিৎ সাহা এবং স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেনও। এর পরই সাংবাদিক বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর হুঁশিয়ারি, পরিষেবা বন্ধ করে আন্দোলন করা চলবে না। আইন ভাঙলে রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে।