রবিবার, 22 নভেম্বর 2026 12:34 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

পাকিস্তানের হানিট্র্যাপ, নগ্ন ছবির বদলে যুদ্ধের তথ্য দিয়ে গ্রেফতার বায়ুসেনার অফিসার

পাকিস্তানের হানিট্র্যাপ, নগ্ন ছবির বদলে যুদ্ধের তথ্য দিয়ে গ্রেফতার বায়ুসেনার অফিসার
নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানে তথ্য ফাঁসের অভিযোগে দিল্লিতে গ্রেফতার এক বায়ুসেনা আধিকারিক। পাকিস্তানের হানিট্রাপের ফাঁদ ও নগ্ন ভিডিও-র প্রলোভনে ওই অফিসার পড়শি দেশকে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ পরিকল্পনার তথ্য পাচার করছিলেন। উল্লেখ্য, উইং কমান্ডার পদমর্যাদার ওই বায়ুসেনার আধিকারিক গত পাঁচ মাস ধরেই জেলবন্দি, তবে তাঁর বিরুদ্ধে সম্প্রতি বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। 

গত ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত এক পাক নাগরিকের সঙ্গে হোয়াট্‌সঅ্যাপে যোগাযোগ রেখেছিলেন অভিযুক্ত উইং কমান্ডার। তাঁকে দীর্ঘদিন ধরেই নজরে রাখা হচ্ছিলো। গত ১ এপ্রিল তাঁর দফতরে তল্লাশি হয় এবং একটি স্মার্টফোন-সহ তাঁকে আটক করে পুলিশ। শুরু হয় তদন্ত। জানা যায়, পাকিস্তান থেকে নগ্ন ছবি ও ভিডিও ওই আধিকারিকের ফোনে পাঠানো হয়েছিল। এর বিনিময়ে তিনি পাকিস্তানকে ভারতের যুদ্ধ পরিকল্পনার তথ্য পাচার করছিলেন। তাঁর হোয়াট্‌সঅ্যাপ চ্যাটে এরকম আরও তথ্য পাওয়া গিয়েছে বলে চার্জশিটে দাবি করেছে পুলিশ। 

চার্জশিটে আরও দাবি করা হয়েছে, সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে বায়ুসেনা কী করবে, কোন ছকে এগোবে, সেই সমস্ত পরিকল্পনার কিছু অংশ অভিযুক্ত ফাঁস করে দিয়েছেন  অভিযুক্ত। অফিসিয়াল সিক্রেট্‌স আইনে তাঁকে গ্রেফতার করা হয়েছে। শুধু তথ্য ফাঁস নয়, অভিযুক্ত এই কাজে দফতরে নিজের কয়েক জন জুনিয়রকেও ব্যবহার করেছেন বলে জানতে পেরেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধেও তদন্ত চলছে।