রবিবার, 22 নভেম্বর 2026 12:34 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

ভারতের ঘরে ২৮৫ কোটি, ওয়েস্ট ইন্ডিজের ঝুলি শূন্য!

ভারতের ঘরে ২৮৫ কোটি, ওয়েস্ট ইন্ডিজের ঝুলি শূন্য!
পায়েল মুখার্জী : ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কোটি কোটি টাকার বৃষ্টি, অথচ ক্যারিবিয়ানদের ঝুলিতে শূন্য! ক্রিকেটের আর্থিক বণ্টন নিয়ে এবার বিস্ফোরক প্রশ্ন তুললেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সিইও ক্রিস দেহরিং। ভারতের মাটিতে চলতি সিরিজ থেকে বিসিসিআইয়ের সম্ভাব্য আয় ২০ থেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ১৯৩ থেকে ২৮৫ কোটি টাকা। অথচ সেই সিরিজ খেলতে আসা ওয়েস্ট ইন্ডিজের সরাসরি আয় নেই বলেই দাবি তাঁর। মাঠে দুই দলের লড়াই হলেও টাকার খেলায় কেন একতরফা আধিপত্য আয়োজক দেশের?

এই বৈষম্যের শিকড় খুঁজতে ১৯৯৭ সালের দিকে আঙুল তুলেছেন দেহরিং। তাঁর মতে, সেই সময় আন্তর্জাতিক ক্রিকেটের আর্থিক কাঠামোয় যে পরিবর্তন এসেছিল, তা ওয়েস্ট ইন্ডিজের মতো ছোট ক্রিকেট বোর্ডগুলির জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। ভারতের মতো বিপুল জনসংখ্যা, দর্শকসংখ্যা ও বাণিজ্যিক বাজারের দেশ যেখানে সম্প্রচার স্বত্ব ও স্পনসরশিপ থেকে বিপুল আয় করতে পারে, সেখানে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সীমিত বাজারে সেই সুযোগ অনেকটাই কম।

একসময় বিশ্বক্রিকেটে দাপট দেখানো ওয়েস্ট ইন্ডিজ এখন আর্থিক সংকট, ক্রিকেটারদের বেতন নিয়ে অসন্তোষ এবং চুক্তির মেয়াদ কমানোর মতো সমস্যায় জর্জরিত। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের আকর্ষণে জাতীয় দলের হয়ে খেলার প্রবণতা কমে যাওয়াও উদ্বেগ বাড়িয়েছে। আইসিসির রাজস্ব বণ্টনে ওয়েস্ট ইন্ডিজের অংশ যেখানে তুলনামূলকভাবে কম, সেখানে ভারতের প্রাপ্তি সর্বাধিক।

ফলে প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক ক্রিকেটে কি শুধু বড় বাজারের দেশগুলিই আর্থিক সুবিধা পাবে? নাকি ক্রিকেটের বিশ্বব্যাপী ভারসাম্য বজায় রাখতে রাজস্ব বণ্টনের নিয়মে বদল আনা জরুরি? একসময় বিশ্বজয়ী ক্যারিবিয়ান ক্রিকেটের আর্থিক দুর্দশা কি এবার বিশ্বক্রিকেটের কাঠামো নিয়েই নতুন বিতর্কের জন্ম দেবে?