রবিবার, 22 নভেম্বর 2026 12:34 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কালীপুজোয় প্রভাব পড়বে?

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কালীপুজোয় প্রভাব পড়বে?
নিজস্ব প্রতিনিধি: কয়েকদিন আগেই বঙ্গোপসাগরে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় অর্ণব। তার রেশ কাটার আগেই নতুন করে বিপদ ঘনাচ্ছে বঙ্গোপসাগরে! শনিবার সকালে ইসরোর আবহাওয়া স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান-নিকোবরের আকাশে প্রবল বজ্রবিদ্যুৎসহ ঝড়ের উপস্থিতি। অর্থাৎ বঙ্গোপসাগরের উপর আবার নতুন করে এক নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আবহবিদরা জানাচ্ছেন, ধীরে ধীরে সেই নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হবে। আর এই পথ অতিক্রম করতে গিয়ে নিম্নচাপটি ক্রমাগত তাঁর শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। 

মৌসম ভবন সূত্রে জানা যাচ্ছে. আগামী ২ নভেম্বর, সোমবার সন্ধ্যা নাগাদ গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে অন্ধ্র উপকূলের কাছে পৌঁছোবে! আবহবিদদের দাবি, আগামী ৬ ঘণ্টার মধ্যেই তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। শুধু তাই নয়, পরবর্তী ২৪ ঘণ্টায় শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হল। তবে এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য পথ, গতিবেগ এবং ঠিক কোন এলাকায় ভূমি স্পর্ষ করবে সে ব্যাপারে এখনই কিছু জানায়নি মৌসম ভবন। তবে সামনেই কালীপুজো, তার আগে এই ঘূর্ণিঝড়ের আশঙ্কা নিয়ে চিন্তায় পুজো কমিটির উদ্যোক্তারা। তবে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে এই ঘূর্ণিঝড় তৈরি হলে ফের অন্ধ্র উপকূলের দিকেই যেতে পারে। পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়ার সম্ভাবনা কম।