রবিবার, 22 নভেম্বর 2026 12:26 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

মা কালীর পুজোয় সত্যিই কি কারণবারি বা মদ লাগে?

মা কালীর পুজোয় সত্যিই কি কারণবারি বা মদ লাগে?
নিজস্ব প্রতিনিধি: "বিপিনবাবুর কারণসুধা, মেটায় জ্বালা মেটায় ক্ষুধা"। এই গানটির কথা কে না জানেন। কারণসুধা, কারণবারি একে মদ্য বা মদ যে নামেই ডাকা হোক না কেন আজকের দুনিয়ায় এর করুণা লাভ করেননি এমন মানুষ খুব কমই আছেন। প্রচলিত আছে দেবী কালিকার পূজায় মদ বা কারণবারি নিবেদন করতে হয়। তাহলে দেবী কালী কী মদ্যপান করেন? এর উত্তর শাস্ত্রে সেভাবে কোথাও বলা নেই। 

যদিও শ্রী শ্রী চণ্ডীতে উল্লেখ আছে দেবী মহিষাসুরকে বধের সময় বলেছিলেন, 'গর্জ গর্জ ক্ষণং মূঢ় মধু যাবৎ পিবাম্যহম, ময়া ত্বয়ি হতেহত্রৈব গর্জিষ্যন্ত্যাশু দেবতাঃ।' যার বাংলা অর্থ করলে দাঁড়ায়- 'রে মূঢ়, আমি যতক্ষণ মধুপান করি, ততক্ষণ তুই গর্জন করে নে। তারপর আমি তোকে বধ করলেই দেবতারা শীঘ্রই এখানে গর্জন করবেন'। শ্রী শ্রী চণ্ডীতে দেবীর মুখ দিয়ে বর্ণিত এই 'মধু' আসলে সংস্কৃতে মদের প্রতিশব্দ বলেই মনে করেন শ্রাস্ত্রকারদের একাংশ। অন্যদিকে কেউ কেউ মনে করেন বৈষ্ণবীয় রীতিতে যেমন পঞ্চগব্য যেমন দধি, দুগ্ধ, ঘৃত, গোমুত্র, গোময় রয়েছে তেমনই শাক্তদের পুজোর অঙ্গ হিসেবে মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা ও মৈথুন রয়েছে। এই পঞ্চ ম-কার সাধনা করেন শাক্তগণ। এর মধ্যে 'মদ্য' হলো সেই আনন্দসুধা যা তন্ত্রসাধনার মাধ্যমে সাধকের কুলকুণ্ডলিনী জাগ্রত হলে মস্তিষ্কের উপরিভাগ বা ব্রহ্মরন্ধ থেকে প্রবাহিত হয়। সেটাই আসল মদ বা কারণসুধা।

কথিত আছে অতি প্রাচীন বঙ্গদেশে এই পঞ্চমকার সাধনার প্রচলন করেছিলেন মহামুনি বশিষ্ঠদেব। তিনি বহু বছর সাধনা করেন বর্তমান তিব্বত অঞ্চলের হিমালয়ে। কিন্তু সিদ্ধিলাভ করতে পারেননি, এরপর ভগবান শ্রী বিষ্ণুর পরামর্শে তিনি পঞ্চ 'ম'-কার বা মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা ও মৈথুন-সহযোগে দেবী আরাধনার পদ্ধতি আয়ত্ত করেন। তিনি এই পদ্ধতিতে যেখানে সাধনা করেন, সেটা আজকের তারাপীঠ। মহামুনি বশিষ্ঠদেব মা তারার দর্শন ও কৃপা লাভ করেন। 

ব্রহ্মযামল তন্ত্র অনুযায়ী, বঙ্গদেশের অধিষ্ঠাত্রী দেবী হলেন কালী। বঙ্গে প্রধানত আট রূপে দেবী কালীর আরাধনা করা হয়। তার মধ্যে দেবীর দক্ষিণাকালী রূপই সবচেয়ে বেশি প্রচলিত। তবে এই আটটি রূপের মধ্যে কেবলমাত্র শ্মশানকালীর পূজাতেই মদ বা কারণবারির ব্যবহার চালু রয়েছে। কৃষ্ণানন্দ আগমবাগীশ তাঁর বৃহৎ তন্ত্রসার গ্রন্থে লিখেছেন, শ্মশানকালীর বাঁ হাত মদ ও মাংসে ভরা। দেবীর গায়ে নানা অলঙ্কার থাকলেও তিনি উলঙ্গ এবং মদ্যপান করে উন্মত্ত হয়ে উঠছেন। অর্থাৎ আমরা যে দক্ষিনাকালীর পুজো করি, সেখানে কারণবারি বা মদের প্রয়োজন নেই।