রবিবার, 22 নভেম্বর 2026 12:26 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

জনগণনার জন্য পিছিয়ে যাচ্ছে ২০২৭-এর মাধ্যমিক-উচ্চমাধ্যমিক?

জনগণনার জন্য পিছিয়ে যাচ্ছে ২০২৭-এর মাধ্যমিক-উচ্চমাধ্যমিক?
নিজস্ব প্রতিনিধি: ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে দেশজুড়ে শুরু হতে চলেছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ। এই সময়কালে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ হবে। যা চলবে ১ মার্চ পর্যন্ত। এই বিশাল কর্মযজ্ঞে প্রযোজন বিপুল সংখ্যাক কর্মী। এই প্রক্রিয়ায় বিপুল সংখ্যক স্কুলশিক্ষকও যুক্ত থাকবেন বলে জানানো হয়েছে। এর মধ্যেই ঠিক হয়ে আছে আগামী বছরের ফেব্রুয়ারি এবং মার্চমাসে যথাক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা। অন্যদিকে আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা ১৬ মার্চের পর থেকে শুরু করার কথা ভাবনাচিন্তা করছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু ওই সময়ই আবার স্কুলশিক্ষক-শিক্ষিকাদের একটা বড় অংশ জনগণনার কাজে যুক্ত থাকবেন। ফলে নির্ধারিত সময়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা করানো কতটা সম্ভব সেই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা যাচ্ছে ইতিমধ্যেই মাধ্যমিক পিছিয়ে দেওয়ার জন্য স্কুল শিক্ষা দফতরের কাছে আর্জি জানিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্যদ। এবার সেই পথেই হাঁটতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও। 

ওয়াকিবহাল মহল মনে করছে, আগামী বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন হতে চলেছে। কারণ জানা গিয়েছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ যে পরিবর্তিত সময়সূচি পাঠিয়েছে তাতে মার্চ মাসের প্রথম দিক থেকে ১৬ মার্চের মধ্যে পরীক্ষা শেষ করার প্রস্তাব দেওয়া হয়েছে। যদি শেষ পর্যন্ত সেটা মান্যতা পায়, তাহলে ১৬ মার্চের পরেই শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। যদিও এ বিষয়ে শিক্ষামহলের একাংশ মনে করছেন, যদি পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা না পাওয়া যায় তাহলে পরীক্ষা পিছিয়ে দেওয়া বাস্তবসম্মত। আবার একাংশের দাবি, পরীক্ষা নেওয়ার জন্য এত সংখ্যক শিক্ষকের প্রয়োজন নেই। ফলে সময়মতো পরীক্ষা নেওয়া যেতেই পারে। এখন দেখার রাজ্যের স্কুল শিক্ষা দফতর কি সিদ্ধান্ত নেয়।