রবিবার, 22 নভেম্বর 2026 12:48 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

বাঁকুড়ায় ট্রেনের ধাক্কায় পুলিশ ইনস্পেক্টরের মৃত্যু ঘিরে রহস্য!

বাঁকুড়ায় ট্রেনের ধাক্কায় পুলিশ ইনস্পেক্টরের মৃত্যু ঘিরে রহস্য!
নিজস্ব প্রতিনিধি: বাঁকুড়ায় ট্রেনের ধাক্কায় এক পুলিশ ইন্সপেক্টরের মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যায় বাঁকুড়া শহরের কেঠারডাঙা রেলগেটের কাছে জয়ন্ত পাল নামে এক পুলিশ ইন্সপেক্টরের দেহ উদ্ধার হয়। তিনি ডিআইবি-তে কর্মরত ছিলেন। স্থানীয়দের দাবি, তিনি বাঁকুড়াগামী আরণ্যক এক্সপ্রেসের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। এটা নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে তা নিয়ে তৈরি হয়েছে গভীর রহস্য। কারণ, অতীতে জয়ন্ত একাধিক বিতর্কে জড়িয়েছিলেন, এর জেরে শাস্তিও পেয়েছেন। জানা গিয়েছে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে হাওড়ার ঘোষপাড়ায় এক পেট্রল পাম্পের কাছে গুলিবিদ্ধ হয়েছিলেন জয়ন্ত পাল। তখন  হুগলির চণ্ডীতলা থানার আইসি পদে কর্মরত ছিলেন তিনি। ঘটনার সময় তাঁর সঙ্গে এক মহিলাও ছিলেন বলে তদন্তে জানা যায়। ফলে প্রশ্ন উঠেছিল উর্ধ্বতন আধিকারিকের অনুমতি ছাড়া তিনি থানা থেকে এতদুর কেন গিয়েছিলেন। সে সময় জয়ন্তকে সাসপেন্ড করা হয়েছিল। 

পুলিশ সূত্রে খবর, জয়ন্ত বাঁকুড়া পুলিশ লাইনে ডিআইবি ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। মাত্র ৪৫ দিন আগে বাঁকুড়া থানায় যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু বাঁকুড়া থানায় যোগ দিয়েই অসুস্থতা দেখিয়ে ৪০ দিনের ছুটি নিয়েছিলেন। শুক্রবার সকালেই ফের থানায় গিয়ে কাজে যোগ দেন এবং সন্ধ্যায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়। তিনি কি আত্মহত্যা করেছেন, চাকরিতে যোগ দেওয়ার সময় তাঁর মানসিক অবস্থা কেমন ছিল তা নিয়ে তৈরি হয়েছে কৌতুহল। কারণ তাঁর দেহ পাওয়া গিয়েছে রেলগেট থেকে ৫০ মিটার দূরে। এক প্রত্যক্ষদর্শীর দাবি, বাঁকুড়াগামী আরণ্যক এক্সপ্রেস দ্রুত বেগে আসছিল, আচমকাই দেখি এক ব্যক্তি টলমল করতে করতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়লেন। তখন বুঝতে পারিনি যে ওই ব্যক্তি পুলিশ আধিকারিক। যদিও জয়ন্তের পরিবারের দাবি, সে কখনই আত্মহত্যা করতে পারে না। যদিও ওই পুলিশ আধিকারিক মানসিক অবসাদে ভুগছিলেন কিনা সে ব্যাপারে পরিবারের তরফে কেউ কিছু বলতে চাননি। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।