রবিবার, 22 নভেম্বর 2026 12:48 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

পাহাড়ে পর্যটকদের জন্য নতুন আকর্ষণ, চালু ‘রেড পান্ডা’ ও ‘মুক্তধারা’ টয়ট্রেন

পাহাড়ে পর্যটকদের জন্য নতুন আকর্ষণ, চালু ‘রেড পান্ডা’ ও ‘মুক্তধারা’ টয়ট্রেন

ভবানীপুর টাইমস;-পুজোর আগেই পাহাড়ে পর্যটকদের জন্য সুখবর! কার্শিয়াং থেকে মহানদী পর্যন্ত চালু হল দুটি বিশেষ টয়ট্রেন পরিষেবা। বাষ্পচালিত ইঞ্জিনের ‘রেড পান্ডা’ এবং ডিজেলচালিত ‘মুক্তধারা’—এই দুই ট্রেনেই এবার পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকরা। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এই উদ্যোগে পুজোর মরশুমে পাহাড়ের পর্যটনে নতুন আকর্ষণ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

পাহাড়ি পথ, সবুজ চা-বাগান আর মেঘে ঢাকা প্রকৃতির অপরূপ সৌন্দর্য—এবার সেই সৌন্দর্যকে আরও কাছ থেকে উপভোগ করার সুযোগ। কার্শিয়াং থেকে মহানদী পর্যন্ত চালু হল দার্জিলিং হিমালয়ান রেলওয়ের দুটি বিশেষ টয়ট্রেন পরিষেবা।

বাষ্পচালিত ইঞ্জিনে ছুটবে ‘রেড পান্ডা’। অন্যদিকে, ডিজেলচালিত ট্রেনের নাম ‘মুক্তধারা’। ঐতিহ্যবাহী টয়ট্রেনে চেপে পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন পর্যটকরা।

রেলসূত্রে জানা গিয়েছে, ‘মুক্তধারা’ প্রতিদিন দুপুর ৩টে ১৫ মিনিটে কার্শিয়াং স্টেশন থেকে মহানদীর উদ্দেশে রওনা দেবে। বিকেল ৪টে নাগাদ পৌঁছবে মহানদীতে। এরপর সেখান থেকে ফিরে বিকেল ৫টা নাগাদ কার্শিয়াং স্টেশনে পৌঁছবে ট্রেনটি। ‘রেড পান্ডা’ পরিষেবাটিও কার্শিয়াং থেকে মহানদী পর্যন্ত চালু করা হয়েছে। এই দুই পরিষেবা প্রতিদিন চালানোর পরিকল্পনা রয়েছে রেল কর্তৃপক্ষের।

রবিবার কার্শিয়াং রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার উদ্বোধন করেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সহকারী জেনারেল ম্যানেজার রমেশ কুমার। উদ্বোধনের পর কার্শিয়াংয়ের একটি বেসরকারি স্কুলের পড়ুয়াদের টয়ট্রেনে জয়রাইড করানো হয়। ঐতিহ্যবাহী ট্রেনে চেপে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে উচ্ছ্বসিত পড়ুয়ারাও।

দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত ঐতিহ্যবাহী রেলপথের অংশ। সেই ঐতিহ্যকে আরও জনপ্রিয় করে তুলতেই কার্শিয়াং থেকে মহানদী পর্যন্ত এই নতুন পরিষেবা চালুর উদ্যোগ। রেল কর্তৃপক্ষের আশা, নতুন এই টয়ট্রেন পরিষেবা পর্যটকদের ভ্রমণের বিকল্প বাড়ানোর পাশাপাশি কার্শিয়াং ও সংলগ্ন এলাকার পর্যটন অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

পুজোর মরশুমে পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকদের কাছে ‘রেড পান্ডা’ ও ‘মুক্তধারা’ কতটা জনপ্রিয় হয়ে ওঠে, এখন সেটাই দেখার।