সোমবার, 23 নভেম্বর 2026 12:55 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

আর মাত্র ১৩৩ রান! বিশ্বক্রিকেটে ইতিহাস গড়ার সামনে স্মৃতি মান্ধানা

আর মাত্র ১৩৩ রান! বিশ্বক্রিকেটে ইতিহাস গড়ার সামনে স্মৃতি মান্ধানা
নিজস্ব প্রতিনিধি : বিশ্বরেকর্ড গড়তে আর মাত্র ১৩৩ রান দরকার। সেই লক্ষ্য পূরণ করতে পারলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস লিখবেন ভারতের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা। পুরুষ ও মহিলা—দুই বিভাগেই এখনও পর্যন্ত কোনও ক্রিকেটার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ হাজার রান করেননি। জিম্বাবোয়ের বিরুদ্ধে আসন্ন সিরিজেই সেই নজির গড়ার সুযোগ রয়েছে স্মৃতির সামনে।

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত-জিম্বাবোয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ঘরের মাঠে এই সিরিজে শুধু বিশ্বরেকর্ড গড়ার সুযোগই নয়, পূর্ণসময়ের অধিনায়ক হিসেবেও নতুন ইনিংস শুরু করবেন স্মৃতি।

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে ভারতীয় দলের অন্যতম ভরসা তিনি। এখনও পর্যন্ত ১৭৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তাঁর সংগ্রহ ৪,৮৬৭ রান। গড় ৩১ এবং স্ট্রাইক রেট ১২৭.৪৭। রয়েছে দু’টি শতরান ও ৩৭টি অর্ধশতরান। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি ম্যাচে ১৩৩ রান করতে পারলেই পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন বাঁ-হাতি ওপেনার।

এই সিরিজ স্মৃতির কাছে আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। ভারতীয় দলের পূর্ণসময়ের অধিনায়ক হিসেবে এটিই তাঁর প্রথম সিরিজ। এর আগে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে খেলেছে ভারত। এ বার দলের দায়িত্ব সামলাবেন স্মৃতি।

তবে নেতৃত্ব তাঁর কাছে নতুন নয়। মহিলা প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দু’বার চ্যাম্পিয়ন করেছেন তিনি। অস্থায়ী অধিনায়ক হিসেবেও ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

ভারত ও জিম্বাবোয়ের মহিলা দলের মধ্যে এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ আয়োজিত হচ্ছে। ১৬, ১৮ ও ২০ অক্টোবর রায়পুরে হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ২৩, ২৫ ও ২৮ অক্টোবর বরোদায় হবে তিনটি এক দিনের ম্যাচ।

নতুন দায়িত্বে নিজের ছাপ রাখা এবং পাঁচ হাজার রানের মাইলফলক ছোঁয়া—দু’টি লক্ষ্য নিয়েই মাঠে নামবেন স্মৃতি। এখন দেখার, জিম্বাবোয়ে সিরিজেই বিশ্বক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির গড়তে পারেন কি না তিনি।