রবিবার, 22 নভেম্বর 2026 12:35 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ফেরাতে আর্জি পাকিস্তানি বণিক সংগঠনের!

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ফেরাতে আর্জি পাকিস্তানি বণিক সংগঠনের!
নিজস্ব প্রতিনিধি: ২০১৯ সালে কাশ্মীরের পুলওয়ামায় ভারতের নিরাপত্তাবাহিনীর কনভয়ে জঙ্গি হামলার আগে পর্যন্ত পাকিস্তানের সঙ্গে ভারতের টুকটাক বাণিজ্য হতো। কিন্তু ওই ভয়াবহ হামলার পর থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় ভারত ও পাকিস্তানের মধ্যে যাবতীয় ব্যবসা-বাণিজ্য। তার জেরে গত সাত বছরে ৩ লক্ষ কোটি টাকারও বেশি অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হয়েছে পাকিস্তানের ব্যবসায়ীদের। এ তথ্য ভারতের নয়, খোদ পাকিস্তানের ব্যবসায়ী সংগঠন পাক-ভারত বিজনেস কাউন্সিলের দেওয়া। 

পাক-ভারত বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান  নূর মুহাম্মদ কসুরি সম্প্রতি জানিয়েছেন, ভারতের সঙ্গে লেনদেন বন্ধ হওয়ায় পাকিস্তানের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৩ লক্ষ ৮০ হাজার কোটি টাকা যা প্রায় ৪০ বিলিয়ন মার্কিন ডলার। তিনি আরও বলেছেন, ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ থাকায় পাকিস্তানের শিল্পসংস্থা ও মাঝারি শিল্পদ্যোগীদের দূরবর্তী কোনও দেশ থেকে তাঁদের প্রয়োজনীয় কাঁচামাল এবং শিল্পপণ্য আমদানি করছেন। এর ফলে দামও যেমন বেশি পড়ছে তেমনই পরিবহণ খরচ ও সময় অত্যাধিক বেড়ে যাচ্ছে। এর ফলে মার খাচ্ছে তাঁদের উৎপাদন। নূর মুহাম্মদ কসুরি দাবি করেছেন, শুধুমাত্র ওষুধ শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল যদি ভারত থেকে আমদানি করা যায় তাহলে বছরে ২ থেকে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় হবে। তবে শুধু ওষুধ নয়, পোশাক ও গাড়ি শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালও দুবাই হয়ে ঘুরপথে আনতে হচ্ছে পাক ব্যবসায়ীদের। এমনকি ভারতের চাল, গম, ডালের মতো শস্য দুবাই হয়ে পাকিস্তানে পৌঁছছে। আবার ভারতের উন্নতমানের শস্তার তুলো না পেয়ে পাকিস্তানের পোশাক কারখানার মালিকরা ব্রাজিল, মিশর, চিন ও আমেরিকার মতো দেশের থেকে তুলো আমদানি করতে বাধ্য হচ্ছেন। যার ধাক্কা সরাসরি গিয়ে পড়ছে দেশের অর্থনীতিতে। 

পাক ব্যবসায়ী ও শিল্প মহল থেকে ইতিমধ্যেয়ই দাবি উঠতে শুরু করেছে ভারতের সঙ্গে পুনরায় বাণিজ্য শুরু করার উদ্যোগ নিক শহবাজ শরীফের সরকার। মতে, রাজনৈতিক মতপার্থক্য ভারত ও পাকিস্তানের পারস্পরিক লাভজনক বাণিজ্যিক সুযোগ অনুসন্ধানের পথে বাধা হওয়া উচিত নয়। বরং আলোচনার মাধ্যমেই অমীমাংসিত বিরোধগুলির সমাধান করা সম্ভব। কারণ, পাকিস্তান দূরবর্তী দেশগুলি থেকে চিনি, সার, সিমেন্ট, পেট্রোলিয়াম পণ্য, ইস্পাত, শাকসব্জি এবং ভারী যন্ত্রপাতি আমদানি করছে। এর সরাসরি ফল ভোগ করছে পাকিস্তানের সাধারণ নাগরিকরা। ইতিমধ্যেই অস্বাভাবিক মুদ্রাস্ফিতিতে হাঁসফাঁস অবস্থা পাকিস্তানের। তার ওপর দেশের একাধিক প্রদেশে বিদ্রোহের আগুন জ্বলছে। এবার পাকিস্তের ব্যবসায়ীক মহলও সরকারের বিরুদ্ধে গর্জে উঠছে। ফলে যথেষ্টই চাপে শাহবাজ শরীফের সরকার।