রবিবার, 22 নভেম্বর 2026 12:27 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

মাকে খুন করে নিজেই ১০০ ডায়ালে ফোন করে জানালো গুণধর ছেলে!

মাকে খুন করে নিজেই ১০০ ডায়ালে ফোন করে জানালো গুণধর ছেলে!
নিজস্ব প্রতিনিধি: চাঞ্চল্যকর ঘটনা হরিদেবপুরে। ৮৫ বছরের বৃদ্ধা মাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল ৬৭ বছরের বৃদ্ধ ছেলের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, এরপর নিজেই ১০০ ডায়াল করে সমস্ত ঘটনা পুলিশকে জানান অভিযু্ক্ত ছেলে। ঘটনার খবর পাওয়ার পরই হরিদেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধা মায়ের দেহ উদ্ধার করে, সেই সঙ্গে গ্রেফতার করে ছেলেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম উমারাণী ঘোষ আর অভিযুক্ত ছেলের নাম সাগর ঘোষ। 

স্থানীয়দের দাবি,  ২০১৯ সালে স্ত্রীকেও হাতুড়ি দিয়ে মেরে খুন করার চেষ্টা করেছিলেন অভিযুক্ত সাগর ঘোষ। কিন্তু সে সময় কোনও ভাবে প্রাণে বেঁচে যান তাঁর স্ত্রী। সেই মামলা এখনও চলছে। এরমধ্যেই নিজের বৃদ্ধা মাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠলো তাঁর বিরুদ্ধে। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন উমারানীদেবী। তাঁর চিকিৎসাও চলছিল। হরিদেবপুরের ইশাক মহম্মদ রোডের বাড়িতেই মা ও বোনকে নিয়ে থাকতেন সাগর ঘোষ। ঘটনার সময় তাঁর বোন বাড়ি ছিলেন না। প্রতিবেশীদের দাবি, মাকে শ্বাসরোধ করে খুনের পর ওই বৃদ্ধ একটি সুইসাইড নোটও লিখেছিলেন বোনকে উদ্দেশ্য করে। তাতে তিনি লেখেন, তোর মাকে মুক্তি দিলাম,আমাকেও এসে আর পাবি না। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়েছে হরিদেবপুর থানার পুলিশ। কেন তিনি মাকে মারলেন সেটা জানতে চলছে জিজ্ঞাসাবাদ।