রবিবার, 22 নভেম্বর 2026 11:57 AM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

স্পেনে দুই হাইস্পিড ট্রেনের মুখোমুখি সংঘর্ষ! মৃত অন্তত ৪৬

স্পেনে দুই হাইস্পিড ট্রেনের মুখোমুখি সংঘর্ষ! মৃত অন্তত ৪৬
নিজস্ব প্রতিনিধি: স্পেনের মাদ্রিদ-আন্দালুয়া রেলওয়ে লাইনে ভয়াবহ রেল দূর্ঘটনা। স্থানীয় সময় বুধবার সকাল ৯টা নাগাদ দুটি হাইস্পিড যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। জানা গিয়েছে এখনও পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আহত ২০০ জনের বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্পানিশ প্রশাসন। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী স্পেনের টলেডো প্রদেশের মোরা এবং ওরগাজ শহরের মাঝে এই দুর্ঘটনা ঘটেছে। রেনফে এবং আইরো হাইস্পিড ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের অভিঘাতে দুটি ট্রেনের বেশ কয়েকটি কামরা লাইন থেকে ছিটকে পড়ে যায়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছে উদ্ধারকারী দল, জোরকদমে চলছে উদ্ধারকাজ। পৌঁছে যায় মেডিকেল টিম এবং দমকলও। আশেপাশের হাসপাতালগুলিতে আহতদের নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে আইরো ট্রেনে মোট ১৪৭ জন এবং রেনফে ট্রেনে মোট ৩৯৭ জন যাত্রী ছিলেন। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ দুর্ঘটনায় শোক প্রকাশ করে জানিয়েছেন, প্রশাসন সর্বোচ্চ পর্যায়ে উদ্ধারকাজ চালাচ্ছে, ঘটনাস্থলে স্পেনের পরিবহনমন্ত্রী গিয়েছেন। উল্লেখ্য, স্পেনে এর আগেও হাইস্পিড ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছিল। চলতি বছরের জানুয়ারি মাসে একই লাইনে এক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৪৫ জন যাত্রীর। তার আগে ২০১৩ সালে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৮০ জনের।