রবিবার, 22 নভেম্বর 2026 12:35 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

কৃষ্ণচন্দ্রকে স্বপ্নাদেশ, এভাবেই শুরু বাংলায় জগদ্ধাত্রী পুজোর চল!

কৃষ্ণচন্দ্রকে স্বপ্নাদেশ, এভাবেই শুরু বাংলায় জগদ্ধাত্রী পুজোর চল!
নিজস্ব প্রতিনিধি: ১৫ নভেম্বর ২০২৬ সোমবার থেকে শুরু হবে জগদ্ধাত্রী পুজো। সেদিন সপ্তমী। তবে কৃষ্ণনগর-সহ আরও কয়েকটি জায়গায় আজও প্রাচীন প্রথা মেনে নবমীর দিন পুজো হয়। তবে চন্দননগরে দুর্গাপুজোর মতোই চারদিন ধরে চলে  জগদ্ধাত্রী পুজো। এ বছর নবমী তিথি পড়েছে ১৮ নভেম্বর বুধবার। কিন্তু দুর্গাপুজোর কয়েকদিনের পর হওয়া এই জগদ্ধাত্রী পুজোর প্রচলন এই বাংলায় কিভাবে হল, এর ইতিহাসই বা কি, সেটা নিয়ে আজও আগ্রহ কম নয়। আসুন একবার রোমন্থন করে দেখা যাক সেই ইতিহাস। 

কৃষ্ণনগর- 

আমাদের রাজ্যে মা দুর্গার বিকল্প রূপ হিসেবে জগদ্ধাত্রী আরাধনার প্রচলন হয় বলেই প্রচলিত কাহিনী বলছে। আর সেই কাহিনীতে জড়িয়ে আছেন নদিয়ার কৃষ্ণনগরের বিখ্যাত মহারাজ কৃষ্ণচন্দ্রের নাম। কাহিনীটিও বেশ রোমাঞ্চকর ও বেদনাদায়ক। সে সময় বাংলার মসনদে আসীন নবাব আলিবর্দি খাঁ। সে বছর তিনি কৃষ্ণনগরের মহারাজার কাছে ১২ লক্ষ টাকা নজরানা দাবি করেছিলেন। কৃষ্ণচন্দ্র তা দিতে অস্বীকার করলে তাঁকে বন্দি করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদে। সময়টা ছিল আশ্বীন মাস, দুর্গাপুজোর সময়। অনেক কাঠখড় পুড়িয়ে কৃষ্ণচন্দ্র ছাড়া পেলেন দুর্গাপুজোর দশমীর দিন। মুর্শিদাবাদ থেকে নদীপথে কৃষ্ণনগরের দিকে যেতে গিয়ে তিনি দেখলেন প্রতিমা বিসর্জন চলছে। মনের দুঃখে কৃষ্ণচন্দ্র বাড়ি ফিরলেন। এ বছর আর দুর্গাপুজো করা হল না তাঁর। জনশ্রুতি, সেই রাতেই রাজাকে স্বপ্নে দর্শন দেন জগদ্ধাত্রী। নির্দেশ দেন দুর্গাপুজোর মতো বিধি মেনেই তাঁর পুজো করতে হবে। এরপরই কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে কৃষ্ণনগর রাজবাড়িতে জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন তিনি। পরবর্তীতে ১৭৭২ সালে সাধারণ মানুষের উদ্যোগে 'বুড়িমা'-র পুজো-সহ বারোয়ারি পুজোর ব্যাপক প্রসার ঘটে। বর্তমানে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো ও স্বর্ণালঙ্কার খচিত মূর্তি অত্যন্ত বিখ্যাত।

চন্দননগর-

জগদ্ধাত্রী পুজো বলতেই প্রথমে মাথায় আসে চন্দননগরের কথাও। হুগলি নদীর পাড়ে এক সময়ে ফরাসি উপনিবেশ থাকা চন্দননগরবাসীর কাছে দুর্গাপুজোর থেকেও যেন বেশি আনন্দের জগদ্ধাত্রী পুজো। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বলতে প্রথমে যে নামটি শোনা যায়, তা হল আদিমা-র পুজো। কীভাবে এই পুজো শুরু হয়েছিল জানেন? স্থানীয়দের দাবি,  চন্দননগরের প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল চাউলপট্টিতে। সেই কারণেই তিনি আদিমা। কথিত আছে, প্রায় সাড়ে তিনশো বছর আগে ইন্দ্রনারায়ণ চৌধুরী প্রথম এই জগদ্ধাত্রী পুজো চালু করেন। তিনি ফরাসি সরকারের দেওয়ান ছিলেন। কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে জগদ্ধাত্রী পুজো দেখে তিনি অনুপ্রাণিত হয়ে, চন্দননগরেও মায়ের পুজো শুরু করার উদ্যোগ নেন। অনেকে আবার বলেন, ইন্দ্রনারায়ণ চৌধুরীও নাকি স্বপ্নাদেশ পেয়েছিলেন চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু করার।