রবিবার, 22 নভেম্বর 2026 12:25 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

‘কালীঘাট না ক্যামাক স্ট্রিট, সুপারি কে দিল?’, চন্দ্রনাথ হত্যাকাণ্ড নিয়ে শুভেন্দু!

‘কালীঘাট না ক্যামাক স্ট্রিট, সুপারি কে দিল?’, চন্দ্রনাথ হত্যাকাণ্ড নিয়ে শুভেন্দু!
নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে দেওয়া নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে বিপুল ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী হাসিরানী রথ। বুধবার রাজ্য বিধানসভায় তিনি শপথ নিলেন। পাশাপাশি রেজিনগরের জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকারও এদিন শপথ নিয়েছেন। এই শপথগ্রহণ অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রীর ভাষণে উঠে এল নৃশংসভাবে খুন হওয়া চন্দ্রনাথ রথের প্রসঙ্গ। তিনি বলেন, সিবিআই ইতিমধ্যেই সাতজনকে গ্রেফতার করেছে। এরপরই মুখ্যমন্ত্রীর ইঙ্গিতপুর্ণ কটাক্ষ তদন্তে শুধু এটুকুই জানা বাকি যে, এই হত্যাকাণ্ডের জন্য ২ কোটি টাকার সুপারি কে দিয়েছিল, সুপারি কি কালীঘাট নাকি ক্যামাক স্ট্রিট থেকে দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরই রাজনৈতিক মহলে তুমুল কৌতুহলের সৃষ্টি হয়েছে। 

গত ৪ মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের একদিন পর অর্থাৎ ৬ মে রাতে মধ্যমগ্রামে বাড়ির খুব কাছেই খুন হয়েছিলেন শুভেন্দু অধিকারীর খুব কাছের মানুষ তথা আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। ওই ঘটনার তদন্ত প্রথমে রাজ্য সিআইডি এবং পরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দেয় রাজ্য সরকার। চন্দ্রনাথ রথ খুনের মামলায় সিবিআই এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে। তাঁদের মধ্যে সার্প শ্যুটার, সুপারি কিলারও রয়েছে।  এরমধ্যেই শুভেন্দু অধিকারী তাঁর জেতা দুটি আসন ভবাণীপুর ও নন্দীগ্রামের মধ্যে নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন। সেখানে উপনির্বাচনে চন্দ্রনাথ রথের মা হাসিরাণী রথকে প্রার্থী করে বিজেপি। বলাই বাহুল্য নন্দীগ্রাম থেকে রেকর্ড এক লক্ষ ২২ হাজার ভোটে জিতেছেন হাসিরাণী রথ। বুধবার তাঁর শপথগ্রহণের পর স্বভাবতই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়েই চন্দ্রনাথের প্রসঙ্গ টেনে আনেন। 

তিনি বলেন, হাসিরানি মহাশয়ার তরতাজা পুত্র। বায়ুসেনায় কাজ করেছেন, দেশসেবা করেছেন। তিনি নিশ্চয়ই বিচার পাবেন। ইতিমধ্যেই অগ্রসর হয়েছে। সাতজনকে গ্রেফতার করেছে সিবিআই। এখন শুধু বাকি রয়েছে বাকি আছে ২ কোটি টাকার সুপারি কে দিয়েছিল, সেটা সামনে আসা। আমার বিশ্বাস সিবিআই সেটা করবে। এরপরই তাঁর বিস্ফোরক মন্তব্য,ওই ২ কোটি টাকা কোথা থেকে এসেছিল, ক্যামাক স্ট্রিট থেকে এসেছিল, না কালীঘাট থেকে এসেছিল, না ডায়মন্ড হারবার থেকে কেউ দিয়েছিল। এটুকু জানা বাকি আছে। সেটা জানলে তদন্তের বৃত্ত সম্পূর্ণ হবে বলে আমার বিশ্বাস। পাশাপাশি দুই বিধানসভা উপনির্বাচনের বিপুল জয় নিয়ে পূর্ববর্তী শাসকদলকে আক্রমণ করে তিনি জানান, নন্দীগ্রাম উপনির্বাচনে বিরোধীরা ভোটের আগেই ময়দান ছেড়ে পালিয়েছিল, আর রেজিনগরে তো জামানতের টাকাটুকুও বাঁচাতে পারেনি তাঁরা।