রবিবার, 22 নভেম্বর 2026 12:34 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

ভাইফোঁটার সকালেই রেল দুর্ঘটনা, অসমে লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেস

ভাইফোঁটার সকালেই রেল দুর্ঘটনা, অসমে লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেস
নিজস্ব প্রতিনিধি: ভাইফোঁটার দিন ভয়াবহ রেল দুর্ঘটনা। অসমের ডিগারুতে লাইনচ্যুত হলো কলকাতা-সাইরং এক্সপ্রেসের ইঞ্জিন-সহ ৬টি কামরা। যদিও এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি। তবে আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার দুপুরে ট্রেনটি কলকাতা স্টেশন ছেড়ে মিজোরামের সাইরাংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বুধবার সন্ধ্যায় পৌঁছনোর কথা ছিলো। কিন্তু ট্রেনটি গুয়াহাটি স্টেশন ছাড়ার কিছুক্ষন পরে বুধবার ভোর ৬টা ৫৪ মিনিটে নাগাদ ডিগারু রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়। এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। রেলের পদস্থ কর্তারা ও উদ্ধারকারি দল ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। 

কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিন বা লোকমোটিভ থেকে একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিকট শব্দে ব্যারিকেডে ধাক্কা মারার ঠিক আগেই লোকোমোটিভের চালক সম্ভাব্য ব্রেক বিকল হওয়ার আশঙ্কার কথা জানাতে শোনা যাচ্ছে ওই ভিডিওতে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি ভবানীপুর টাইমস। সম্ভবত, লোকোমোটিভের কেবিনে থাকা কোনও ক্যামেরা থেকে ওই ভিডিও ধরা পড়েছে। চালককে হিন্দিতে বলতে শোনা গিয়েছে, ‘‘সিগন্যাল লাল। আপৎকালীন ব্যবস্থা কাজ করছে না। কোনও কিছুই কাজ করছে না’’। এরপরই রেললাইনের পাশে থাকা ব্যারিকেড ভেঙে বিকট শব্দে লাইনচ্যুত হয় ট্রেনটি। রেল সূত্রে জানা গিয়েছে, অন্য একটি ট্রেনকে আগে যাওয়ার সুযোগ করে দিতে সাইরাং এক্সপ্রেস ট্রেনটিকে ডিগারু স্টেশনে লুপ লাইনে তোলার কথা ছিলো। সেই সময় ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে পারেননি চালক। এর জেরেই ঘটে দুর্ঘটনা। প্রাথমিক খবর অনুযায়ী, প্রথমে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। তার জেরে পর পর পাঁচটি কামরা বেলাইন হয়ে যায়। লাইনচ্যুত হয়ে যাওয়ার পরেও ঘষটে ঘষটে বেশ কিছুটা পথ এগিয়ে গিয়েছিল কলকাতা-সাইরাং এক্সপ্রেস, এমনই দাবি করছেন ওই ট্রেনের যাত্রীরা।