রবিবার, 22 নভেম্বর 2026 12:34 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

আমেরিকা, পাকিস্তান থেকে টাকা দিচ্ছে ককরোচদের, বড় দাবি কেন্দ্রীয় মন্ত্রীর!

আমেরিকা, পাকিস্তান থেকে টাকা দিচ্ছে ককরোচদের, বড় দাবি কেন্দ্রীয় মন্ত্রীর!
নিজস্ব প্রতিনিধি: দিল্লিতে আচমকা ককরোচ জনতা পার্টি বা সিজেপি-র আবির্ভাব এবং শুরু থেকেই সরকারবিরোধী তীব্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়া দেখে প্রথমে দেশবাসী অবাকই হয়েছিলেন। জন্মের পরই এই সংগঠনের এত জনপ্রিয়তা বা আরশোলাদের এই বাড়বাড়ন্ত কিভাবে হলো তা নিয়েও কৌতুহল ছিল সাধারণ মানুষের। পরবর্তী সময়ে একটু একটু করে কানাঘুঁষো শুরু হয় যে ককরোচদের এই সরকারবিদ্বেষী মনোভাবের পিছনে বিদেশী মদত রয়েছে। এবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সরাসরি দাবি করলেন, বিদেশ থেকে বেআইনি পথে টাকা এনে ভারতে অশান্তি তৈরির চেষ্টা করছেন এই সংগঠনের সঙ্গে যুক্ত কয়েকজন। তাঁর আরও দাবি, ভারতকে দুর্বল করতেই তৈরি হয়েছে ককরোচ জনতা পার্টি। কংগ্রেসের পাল্টা দাবি, তেমন যদি হয় প্রমাণ দেখাক সরকার।

বৃহস্পতিবার বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেন, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং সংগঠনের কৌশল নির্ধারণের সঙ্গে যুক্ত আশুতোষ রাঙ্কার বিদেশি অর্থদাতাদের সঙ্গে যোগাযোগের তথ্য রয়েছে তাঁদের কাছে। তিনি নির্দিষ্ট করে সিজেপির মাথাদের নাম নিয়ে জানান, আমেরিকার কয়েকজনের থেকে টাকা পেয়েছেন দীপকে। আর আশুতোষ রাঙ্কা টাকা পেয়েছেন পাকিস্তানি রাজনীতিকদের কাছ থেকে। কেন্দ্রীয় মন্ত্রীর স্পষ্ট দাবি, বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা ও ‘ভারতবিরোধী’ চক্র এই চক্রান্তের পিছনে রয়েছে। জিতেন্দ্র আরও বলেন, আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। ককরোচদের অর্থ জোগাচ্ছ ভারতবিদ্বেষী সংস্থাগুলি। দেশের ভিতরে এবং বাইরে থাকা এধরনের সংস্থাগুলি বিদেশ থেকে অর্থ নিচ্ছে। তারপর দেশের মধ্যে ডিপ স্টেট এবং ভারতবিরোধী কার্যকলাপ চালাচ্ছে। অপরদিকে বিজেপির মুখপাত্র তুহিন এ সিনহাও মুখ খুলেছেন। তাঁর দাবি, উৎসবের মরশুমে রাজধানীতে অরাজকতা ছড়ানোটাই ছিল ককরোচদের উদ্দেশ্য। সেটা অবশ্যই অসাধু উদ্দেশ্যে।