রবিবার, 22 নভেম্বর 2026 12:26 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

মধ্যবর্তী নির্বাচনে ধরাশায়ী ট্রাম্প, সেনেট ও হাউজে দুই হারালো রিপাবলিকান

মধ্যবর্তী নির্বাচনে ধরাশায়ী ট্রাম্প, সেনেট ও হাউজে দুই হারালো রিপাবলিকান
নিজস্ব প্রতিনিধি: আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের উড়িয়ে বড় জয় ডেমোক্র্যাটদের। বলা ভালো কার্যত মুখ থুবড়ে পড়লো ট্রাম্পের দল। বছর দুয়েক আগেই দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে হোয়াইট হাউসে পা রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন বা মিড টার্ম ইলেকশনের ফল প্রকাশ হতেই দেখা গেল ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি পিছিয়ে পড়তে শুরু করেছে। সময় যত এগিয়েছে জয়ের ব্যবধান ততই বাড়িয়েছে ডেমোক্র্যাটরা। এমনকি রিপাবলিকানদের জয়ী হওয়া আসনগুলিও ছিনিয়ে নিয়েছে বিরোধী শিবিরের ডেমোক্র্যাট প্রার্থীরা। এখনও পর্যন্ত নির্বাচনের যা ফলাফল, তা থেকে মার্কিন কংগ্রেসের দুই কক্ষ সেনেট এবং হাউস অফ রিপ্রেজ়েন্টিটিভস দুটোতেই হারের মুখে ট্রাম্পের দল। এরমধ্যে সেনেটের পুরোপুরি দখল নিয়েছে বিরোধীরা। পাশাপাশি হাউস অফ রিপ্রেজ়েন্টিটিভসের সংখ্যাগরিষ্ঠ আসনও ছুঁয়ে ফেলেছে তাঁরা।  শুধু মার্কিন কংগ্রেস নয়, আমেরিকার প্রদেশগুলির গর্ভনর পদ দখলেও এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থীরা। সবমিলিয়ে এই মিড টার্ম ইলেকশনে কার্যত ধরাশায়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 

দু’বছর পর আমেরিকায় রয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। এই ভরাডুবির মধ্যে যেটা ট্রাম্পের কাছে সবচেয়ে খারাপ খবর সেটা হল, রক্ষণশীলদের একাধিক দুর্গ ভেঙে অন্তত ছ'টি রিপাবলিকান স্টেট নিজেদের দখলে নিয়েছে ডেমোক্র্যাটরা। র্বাচনী এই ফলাফলের পর উচ্ছ্বাস প্রকাশ করে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আজ রাতে মার্কিন জনতা এক স্পষ্ট বার্তা দিয়েছে। তাঁরা এমন এক রাজনীতি চান যা বিভাজনের বদলে মানুষকে একত্রিত করে এবং বাস্তবসম্মত সমাধান দেয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ্য প্রার্থীরা যেভাবে সামনে এগিয়ে এসেছেন, তাতেই এই সাফল্য সম্ভব হয়েছে। যদিও এই বিপুল হারের পরও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজের মেজাজেই রয়েছেন। তিনি দাবি করছেন, এই ফলাফলে তাঁর কোনও সমস্যা নেই।