রবিবার, 22 নভেম্বর 2026 12:27 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

ঘূর্ণিঝড় অর্ণব, অন্ধ্রে হাই অ্যালার্ট-পশ্চিমবঙ্গের তিন জেলায় বৃষ্টি শুরু

ঘূর্ণিঝড় অর্ণব, অন্ধ্রে হাই অ্যালার্ট-পশ্চিমবঙ্গের তিন জেলায় বৃষ্টি শুরু
নিজস্ব প্রতিনিধি: অন্ধ্র উপকূলের দিকে তীব্র গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব। বলা ভালো বঙ্গোপসাগরে তৈরি হওয়া প্রবল ঘুর্ণিঝড় অর্ণব ক্রমশ শক্তিবৃদ্ধি করছে। দিল্লির মৌসম ভবন জানিয়েছে, আগামী ১২ ঘণ্টায় তীব্র থেকে অতি তীব্র আকার নিতে চলেছে ঘূর্ণিঝড়টি। বুধবার সকালে অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরীর ইয়ানাম উপকূলের বাপটলা আর বিশাখাপত্তনমের মধ্যবর্তী কোনও এলাকা ধরে স্থলভাগে আছড়ে পড়বে অর্ণব। এই মুহূর্তে ঘুর্ণিঝড়টি  বঙ্গোপসাগরের উপর দিয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার বিকেলে সমুদ্রের উপরে দমকা ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার। এমনিতে সেই ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিলোমিটার। রাতে খানিক বাঁক নিয়ে উত্তর-পশ্চিম দিকে এগোবে অতি তীব্র ঘূর্ণিঝড়। 

দুর্যোগের আশঙ্কায় ইতিমধ্যেই বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব এবং পূর্ব-উপকূল রেল। রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং রেল পরিষেবা সচল রাখার স্বার্থেই এই আগাম পদক্ষেপ। এছাড়াও অন্ধ্রপ্রদেশ, ওড়িশায় জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের মোতায়েন করা হয়েছে, সেনাবাহিনীকে তৈরি থাকতে বলা হয়েছে। পাশাপাশি দুই রাজ্যের প্রশাসন সর্বোচ্চ তৎপড়তায় রয়েছে। এদিকে ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ইতিমধ্যেই কলকাতার আকাশে মেঘের ঘনঘটা। দুপুরের পর থেকেই মেঘে ঢেকেছে কলকাতার আকাশ। ইতিমধ্যেই আলিপুর হাওয়া অফিস পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার বৃষ্টির মাত্রা বাড়তে পারে।