রবিবার, 22 নভেম্বর 2026 12:26 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

জল মাপছেন হাসিনা, রাতের ঘুম উড়ছে তারেক রহমানের?

জল মাপছেন হাসিনা, রাতের ঘুম উড়ছে তারেক রহমানের?
নিজস্ব প্রতিনিধি:  দেশ ছাড়া প্রায় দুই বছর, তবুও তিনি বাংলাদেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়ে গিয়েছেন। বোঝাই যাচ্ছে, পুরোপুরি শেষ হয়ে যাননি শেখ হাসিনা। সম্প্রতি সবচেয়ে বেশি চর্চায় তাঁর একটি ঘোষণা। ডিসেম্বরেই দেশে ফিরতে চান বলে জানিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে শুধু ঘোষণাতেই থেমে থাকেননি তিনি। নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে আবেদন করিয়েছেন তাঁর আইনজীবীদের মাধ্যমে। তাও আবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটেনের একটি ল ফার্মের মাধ্যমে চিঠি দিয়েছেন হাসিনা। কিন্তু বাংলাদেশের বর্তমান বিএনপি সরকার সেই চিঠির জবাবই দেয়নি বলে জানা গিয়েছে। এমনকি বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর সাফ জানিয়েছেন, পাসপোর্ট নয়, বন্দি প্রত্যর্পণ চু্ক্তি অনুযায়ীই শেখ হাসিনাকে ফেরানো হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, এখানেই সবচেয়ে বড় ট্যুইস্ট রয়েছে। তাঁদের মতে, শেখ হাসিনা কার্যত বাংলাদেশের রাজনীতির জল মাপছেন। 

লন্ডনভিত্তিক আইনজীবী সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্সের তরফে নয়া দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে চিঠি দিয়ে বলা হয়েছে, বাংলাদেশের নাগরিক হিসেবে হাসিনার নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র পাওয়ার অধিকার রয়েছে। তাঁর পুরনো নথি বাতিল হয়ে যাওয়ায় দ্রুত নতুন নথি দেওয়ার আবেদন জানানো হয়েছে। কিন্তু বাংলাদেশের মন্ত্রী বলছেন, হাসিনাকে ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ফিরতে হবে। কিন্তু ঘটনা হল, শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে থাকাকালীনই দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তিনি কিন্তু পদত্যাগও করেননি। ফলে পাসপোর্টের আবেদন করে হাসিনা নাগরিক অধিকারের প্রশ্নটিকেও সামনে এনে ফেলেছেন। তাও আবার আন্তর্জাতিক স্তরে। জানা যাচ্ছে, ব্রিটেনের ওই ল ফার্ম এবার আন্তর্জাতিক আদালতে মামলা ঠুকতে চলেছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে। সেখানে আরও বড় প্রশ্নচিহ্নের মুখে পড়তে চলেছে তারেক রহমানের বিএনপি সরকার। 

হাসিনার সবচেয়ে বড় চালটি হল তাঁর দেশে ফেরার বার্তা। এখানেও তারেক সরকার বিপাকে পড়েছে। কারণ, একদিকে বিএনপি নেতৃত্ব প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে কোনও মূল্যে দেশে ফেরাবে বলেই প্রচার করে ক্ষমতায় এসেছে। এখন হাসিনা নিজেই চাইছেন দেশে ফিরতে। কিন্তু তাঁকে পাসপোর্ট না দিয়ে কথার খেলাপ করছেন। হাসিনার চাল ছিল এটাই। তিনি দেশে ফিরবেন শুনেই বাংলাদেশে অনেকের রাতের ঘুম উড়েছে।  হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড আছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের। কিন্তু অধিকাংশ দেশই সেই মামলার বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। হাসিনা এবং তাঁর দল আওয়ামী লীগও একই প্রশ্ন তুলে চলেছেন। ফলে তিনি দেশে ফিরলেই যে তাঁকে আটক করে ফাঁসিকাঠে ঝুলিয়ে দেওয়া হবে, সেটাও কার্যত সম্ভব নয়। সবমিলিয়ে প্রবল চাপে তারেক রহমান ও তাঁর মন্ত্রীরা। বিশষজ্ঞদের মতে, বাংলাদেশে যে নির্বাচন হয়েছিল সেখানেও বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা হয়েছিল। ফলে ২০২৬ সালের নির্বাচনে অংশ নিতে পারেনি হাসিনার দল। বাংলাদেশের এই নির্বাচনও আন্তর্জাতিক মঞ্চে খুব একটা সমাদর পায়নি। সবমিলিয়ে হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন কি না, ফিরলেও কিভাবে সেটা নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনই হাসিনার এই চাল এখন কিভাবে সামলায় বাংলাদেশ সরকার সেটা নিয়েও চলছে জল্পনা-কল্পনা।