সোমবার, 23 নভেম্বর 2026 12:55 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

দুর্গাপুজোয় বৃষ্টির ভ্রুকুটি! ১৩ অক্টোবর বঙ্গোপসাগরে নিম্নচাপ, পঞ্চমী থেকে অষ্টমী কেমন থাকবে আবহাওয়া?

দুর্গাপুজোয় বৃষ্টির ভ্রুকুটি! ১৩ অক্টোবর বঙ্গোপসাগরে নিম্নচাপ, পঞ্চমী থেকে অষ্টমী কেমন থাকবে আবহাওয়া?

দুর্গাপুজোয় বৃষ্টির ভ্রুকুটি! ১৩ অক্টোবর বঙ্গোপসাগরে নিম্নচাপ, পঞ্চমী থেকে অষ্টমী কেমন থাকবে আবহাওয়া?চাপটি দক্ষিণ ভারতের উপকূলের দিকে সরে গেলে বাংলায় এর প্রভাব তুলনামূলকভাবে কম হতে পারে।

প্যান্ডেল হপিং, নতুন পোশাকে সাজগোজ থেকে শুরু করে রেস্তরাঁয় জমিয়ে খাওয়াদাওয়া— দুর্গাপুজোকে ঘিরে বাঙালির প্রস্তুতি এখন তুঙ্গে। কিন্তু উৎসবের আনন্দে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি! বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির স

ম্ভাবনা ঘিরে পুজোর আবহাওয়া নিয়ে বাড়ছে উদ্বেগ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এর প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের আবহাওয়াতেও।

কীভাবে তৈরি হচ্ছে নিম্নচাপ?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মালাক্কা প্রণালীর উপর একটি ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯.৪ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণাবর্তটি আন্দামান সাগর অঞ্চলে প্রবেশ করতে পারে। এর জেরেই ১৩ অক্টোবর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ অঞ্চল তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।

বাংলায় পুজোর সময় কতটা বৃষ্টির সম্ভাবনা?

পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ কতটা হবে, তা অনেকটাই নির্ভর করছে নিম্নচাপের গতিপথ ও শক্তির উপর। নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ওড়িশা কিংবা উত্তর বঙ্গোপসাগরের উপকূলের দিকে এগিয়ে এলে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। অন্যদিকে, নিম্ন

পঞ্চমী থেকে অষ্টমী: কেমন থাকবে আবহাওয়া?

পঞ্চমী: উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং দুই মেদিনীপুরের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ষষ্ঠী (১৬ অক্টোবর): দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলির বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।

সপ্তমী: উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রপাত হতে পারে। দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলির বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

অষ্টমী: উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রপাত হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

প্যান্ডেল হপিংয়ের পরিকল্পনায় রাখুন নজর

পুজোর দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকায় মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনের পরিকল্পনা করার আগে আবহাওয়ার সর্বশেষ আপডেট দেখে নেওয়া জরুরি। সঙ্গে ছাতা বা রেইনকোট রাখলে আচমকা বৃষ্টিতে সমস্যায় পড়ার আশঙ্কা কমবে।

তবে নিম্নচাপের গতিপথ পরিবর্তনের সঙ্গে বৃষ্টির পূর্বাভাসও বদলাতে পারে। তাই পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত আবহাওয়ার চূড়ান্ত পরিস্থিতি জানতে আবহাওয়া দফতরের পরবর্তী বুলেটিনের দিকে নজর রাখছেন পুজোপ্রেমীরা।