সোমবার, 23 নভেম্বর 2026 12:54 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

ব্রিক্‌স সম্মেলনে যোগ না দেওয়া নিয়ে তারেককে নিশানা হাসিনার, বাংলাদেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি

ব্রিক্‌স সম্মেলনে যোগ না দেওয়া নিয়ে তারেককে নিশানা হাসিনার, বাংলাদেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি
পায়েল মুখার্জী : ব্রিক্‌স সম্মেলনে আমন্ত্রণ পেয়েও ভারতে না আসার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আক্রমণ করলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সিদ্ধান্তকে অপরিণত বলে কটাক্ষ করার পাশাপাশি তাঁর দাবি, দীর্ঘমেয়াদি কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ বিবেচনা না করে বিদেশনীতি নির্ধারণ করলে বাংলাদেশেরই ক্ষতি হতে পারে।

গত ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে আয়োজিত হয়েছিল ব্রিক্‌স সম্মেলন। ভারত, চিন ও রাশিয়ার মতো শক্তিধর দেশগুলির এই জোটে বাংলাদেশ সদস্য নয়। তবে বিমসটেকের চেয়ারপার্সন হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনের আউটরিচ পর্বে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। তা সত্ত্বেও তারেক দিল্লিতে আসেননি। বাংলাদেশের তরফে কোনও প্রতিনিধিও পাঠানো হয়নি।

এই সিদ্ধান্তের পিছনে ভারতে আশ্রয় নেওয়া হাসিনাকে ঘিরে দুই দেশের কূটনৈতিক টানাপড়েন রয়েছে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে কোনও দেশের তরফেই সরকারি ভাবে কিছু জানানো হয়নি। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা জানিয়েছেন, শুধুমাত্র কোনও ব্যক্তিকে কেন্দ্র করে বা রাজনৈতিক সংবেদনশীলতার কারণে দ্বিপাক্ষিক সম্পর্ক পরিচালনা করা উচিত নয়।

হাসিনার মতে, ব্রিক্‌সের মতো আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অংশগ্রহণের ফলে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের নতুন সুযোগ তৈরি হতে পারত। সেই সুযোগ হাতছাড়া করে তারেক সরকার দেশের স্বার্থকেই ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগ তাঁর। তাঁর বক্তব্য, দায়িত্বশীল সরকারের কাজ আন্তর্জাতিক সহযোগিতার পথ প্রশস্ত করা, নতুন সম্ভাবনার দরজা বন্ধ করে দেওয়া নয়।

উল্লেখ্য, ২০২৪ সালের অগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন হাসিনা। তার পর থেকে তিনি ভারতেই রয়েছেন। সম্প্রতি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে দেশে ফেরার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।

চলতি বছরের শুরুতে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর দিল্লি-ঢাকা সম্পর্কের উন্নতির ইঙ্গিত মিলেছিল। কিন্তু ব্রিক্‌স সম্মেলন নিয়ে হাসিনার সাম্প্রতিক মন্তব্যে দুই দেশের কূটনৈতিক সমীকরণ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।