সোমবার, 23 নভেম্বর 2026 12:54 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

মাঝআকাশে হাইজ্যাক অ্যালার্ট! দিল্লিগামী বিমানের জরুরি অবতরণ জয়পুরে, রহস্যে স্কোয়াক সংকেত

মাঝআকাশে হাইজ্যাক অ্যালার্ট! দিল্লিগামী বিমানের জরুরি অবতরণ জয়পুরে, রহস্যে স্কোয়াক সংকেত
পায়েল মুখার্জী :  মাঝআকাশে হাইজ্যাক সতর্কসংকেত ধরা পড়তেই তীব্র চাঞ্চল্য ছড়াল ফ্র্যাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী একটি যাত্রীবাহী বিমানে। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতে বিমানটির গতিপথ পরিবর্তন করে জয়পুর বিমানবন্দরে অবতরণের নির্দেশ দেওয়া হয়। বিমানটি নিরাপদে অবতরণ করলেও, কয়েক সেকেন্ডের ওই সংকেত ঘিরে তৈরি হয়েছে রহস্য।

বিমানটি মাঝআকাশে থাকাকালীন আমদাবাদ এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের র‍্যাডারে ধরা পড়ে স্কোয়াক ৭৫০০ সংকেত। আন্তর্জাতিক বিমান চলাচলে এই কোড সাধারণত হাইজ্যাক বা বিমানের নিয়ন্ত্রণ বেআইনিভাবে দখলের পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয়। সংকেতটি ধরা পড়ার পরই সম্ভাব্য বিপদের আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং বিমানটিকে জয়পুরে অবতরণ করানো হয়।

সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ বিমানটিকে জয়পুর বিমানবন্দরের নির্দিষ্ট আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তাজনিত জরুরি পরিস্থিতিতে কোনও বিমানকে অন্য উড়ান ও মূল টার্মিনাল থেকে পৃথক রাখার জন্য এই বিশেষ জায়গা ব্যবহার করা হয়। এরপর বিমানটিকে ঘিরে শুরু হয় বিস্তারিত নিরাপত্তা পরীক্ষা। পরিস্থিতির উপর নজর রাখেন সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীরা।

তবে গোটা ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনও অমীমাংসিত—কেন মাত্র কয়েক সেকেন্ডের জন্য এই বিশেষ সংকেত পাঠানো হয়েছিল? সত্যিই কি বিমানে কোনও নিরাপত্তাজনিত সমস্যা তৈরি হয়েছিল, নাকি যান্ত্রিক ত্রুটি কিংবা ভুলবশত সক্রিয় হয়েছিল ওই সংকেত, তা এখনও নিশ্চিত নয়। বিমানটি নিরাপদে অবতরণ করলেও ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছে সকলে। তদন্তের পরই স্পষ্ট হতে পারে, এই সংক্ষিপ্ত সতর্কসংকেতের নেপথ্যে বাস্তব কোনও বিপদ ছিল, নাকি এটি নিছক প্রযুক্তিগত বিভ্রাট।