সোমবার, 23 নভেম্বর 2026 12:55 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

'বাংলায় হেরেছি, কারণ সুপ্রিম কোর্টের উপর ভরসা করেছিলাম... ', ফের বেফাঁস অভিষেক!

'বাংলায় হেরেছি, কারণ সুপ্রিম কোর্টের উপর ভরসা করেছিলাম... ', ফের বেফাঁস অভিষেক!
নিজস্ব প্রতিনিধি: ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মঙ্গলবারই তাঁকে শোকজ করেছে হাই কোর্ট। কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হবে না, সেটা জানতে চাওয়া হয়েছে সাংসদের কাছে। এই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে ফের বেফাঁস মন্তব্য করে বসলেন অভিষেক। মঙ্গলবার বিকেলে দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফের গর্জে উঠে তৃণমূল সাংসদ বলেন, 'আগেও বলেছি, এখনও বলছি, বিচার ব্যবস্থা নিরপেক্ষ নয়।' তিনি তাঁর বলা মন্তব্যের সাপক্ষে একের পর এক যুক্তি সাজিয়েছেন এদিন। 

অভিষেক দাবি করেন, তিনি কখনও বলেননি কোনও বিচারপতি বিজেপির। কিন্তু একই সঙ্গে অভিষেক জানান, 'আমি বলেছি বিচারপতিদের উপর বিজেপির চাপ আছে।' মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার  থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, অর্জুন সিংয়ের প্রসঙ্গ তুলে অভিষেক বলেন,  'আমাকে শোকজ নোটিস দেওয়া হলে, জ্ঞানেশ কুমারকে কেন দেওয়া হবে না?' তাঁর কথায়, 'অর্জুন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল। আদালত তাঁকে প্রোটেক্ট করেছে। আদানির মামলা কলকাতায় হলে একদিনে শুনানি হয়। আমি একজন সাংসদ হওয়ার পরেও আমার মামলা দেরিতে হয়।' এরপর আদালতের ওপর ভরসা আছে বোঝাতে গিয়ে তিনি বলেন,  'বাংলায় হেরেছি, কারণ সুপ্রিম কোর্টকে  ভরসা করেছিলাম।' প্রসঙ্গত, বিচারব্যবস্থার একাংশকে নিশানা করে গত ৭ নভেম্বর সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিষেক। যা নিয়ে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ আগামী ১৫ দিনের মধ্যে শোকজের জবাব দিতে নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।