সোমবার, 23 নভেম্বর 2026 01:47 PM
ব্রেকিং
ফুসফুসে ঢুকছে বিষাক্ত লালা! ভেন্টিলেশন থেকে বের হলেও বিপদমুক্ত নন রেখা   •   বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •  

সৌরভ-যুবরাজের পর এ বার দিল্লিতে বিশ্বকাপজয়ী তারকা, আইপিএলের আগে বড় চমক পন্থদের দলে!

সৌরভ-যুবরাজের পর এ বার দিল্লিতে বিশ্বকাপজয়ী তারকা, আইপিএলের আগে বড় চমক পন্থদের দলে!
নিজস্ব প্রতিনিধি : আইপিএল ২০২৭-এর প্রস্তুতিতে কোচিং শিবির আরও শক্তিশালী করছে দিল্লি ক্যাপিটালস। প্রধান কোচ সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সহকারী ও ব্যাটিং কোচ যুবরাজ সিংহের পর এ বার দলের বোলিং কোচ হিসেবে যোগ দিলেন শ্রীলঙ্কার প্রাক্তন পেসার চামিন্ডা ব্যাস। ফ্র্যাঞ্চাইজির সমাজমাধ্যমে প্রকাশিত একটি ভিডিয়োয় নিজেই নতুন দায়িত্বের কথা জানিয়েছেন শ্রীলঙ্কার এই প্রাক্তন ক্রিকেটার।

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাসের অভিজ্ঞতা দিল্লির বোলিং বিভাগকে সমৃদ্ধ করতে পারে। টেস্টে ৩৫৫ এবং এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ১১১টি টেস্ট ও ৩২২টি এক দিনের ম্যাচ খেলা বাঁ-হাতি এই পেসার নতুন বলে সুইং করানোর দক্ষতার জন্য পরিচিত ছিলেন। নির্ভুল লাইন-লেংথ এবং পরিস্থিতি অনুযায়ী বোলিংয়ের কৌশল তাঁকে আলাদা পরিচিতি দিয়েছিল। ১৯৯৬ সালে বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা দলেরও সদস্য ছিলেন তিনি।

খেলোয়াড়ি জীবনের পর কোচিংয়েও অভিজ্ঞতা সঞ্চয় করেছেন ব্যাস। শ্রীলঙ্কার সিনিয়র দল ও ফিডার দলের সঙ্গে কাজ করার পাশাপাশি ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বোলিং কোচ ছিলেন তিনি। নিউজিল্যান্ডের ফাস্ট বোলারদের সঙ্গেও পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। এ বার আইপিএলে দিল্লির বোলারদের দায়িত্ব সামলানোর চ্যালেঞ্জ তাঁর সামনে।

দিল্লির কোচিং কাঠামোয় বড় পরিবর্তন এসেছে সৌরভের প্রত্যাবর্তনে। গত ৬ অক্টোবর প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। ২০১৯ সাল থেকেই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত সৌরভের কাছে আইপিএলে এই প্রথম প্রধান কোচের ভূমিকা। এর আগে দক্ষিণ আফ্রিকার এসএ২০ প্রতিযোগিতায় প্রিটোরিয়া ক্যাপিটালসের সঙ্গে কাজ করেছেন তিনি। ১৩ অক্টোবর সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে যোগ দেন যুবরাজ। আনুষ্ঠানিক কোচিং ভূমিকায় এটাই তাঁর প্রথম বড় পদক্ষেপ।

আইপিএলে এখনও শিরোপা জেতেনি দিল্লি। ২০২৫ সালে প্লে-অফে উঠতে পারেনি দল, ২০২৬-এ শেষ করেছিল ষষ্ঠ স্থানে। সেই ব্যর্থতা কাটিয়ে নতুন মরসুমে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য। অভিজ্ঞতা ও তারকাখ্যাতিতে সমৃদ্ধ নতুন কোচিং দল সেই লক্ষ্যে কতটা কার্যকর হয়, তার উত্তর মিলবে মাঠেই।