সোমবার, 23 নভেম্বর 2026 01:47 PM
ব্রেকিং
ফুসফুসে ঢুকছে বিষাক্ত লালা! ভেন্টিলেশন থেকে বের হলেও বিপদমুক্ত নন রেখা   •   বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •  

ফুসফুসে ঢুকছে বিষাক্ত লালা! ভেন্টিলেশন থেকে বের হলেও বিপদমুক্ত নন রেখা

ফুসফুসে ঢুকছে বিষাক্ত লালা! ভেন্টিলেশন থেকে বের হলেও বিপদমুক্ত নন রেখা
নিজস্ব প্রতিনিধি: হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে সংকট পুরোপুরি কাটেনি। স্বস্তির খবর এটাই যে আপাতত ভেন্টিলেটর থেকে বের করা হয়েছে বিজেপি বিধায়ককে। চিকিৎসকরা দেখতে চাইছেন ওই যন্ত্রের মাধ্যমে কৃত্রিম উপায়ে শ্বাসপ্রশ্বাস না নিয়ে কেমন থাকেন রেখা পাত্র। তবে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, রেখার সিটি স্ক্যান করা হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, তাঁর ফুসফুসে ঢুকে পড়ছে বিষাক্ত লালা রস ও জলীয় অংশ। ফলে তাঁকে সর্বক্ষণের নজরদারিতে রাখছেন চিকিৎসক দল।

উল্লেখ্য, গত শনিবার রাত ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রেখা। প্রথমে স্থানীয় একটি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। এরপর অবস্থার অবনতি হতেই তাঁকে তাঁকে বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে বিজেপির শীর্ষ নেতৃত্বের পরামর্শে সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে কলকাতায় এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। পরিবারের দাবি, কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক। চিকিৎসকদের দাবি, রেখার রক্তে ফসল মারার কীটনাশককের প্রমান রয়েছে। তবে সেই বিষ কিভাবে তাঁর শরীরে এলো সেটা নিয়ে ধোঁয়াশা আছে। বিজেপির একটি সূত্র মারফৎ খবর, বিধায়ক রেখার শারিরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে তাঁর ঠিক কী হয়েছে, বিষক্রিয়ার প্রভাব কতটা, ইত্যাদি খুঁটিনাটি বিষয় এখনও স্পষ্ট হয়নি। 


রবিবার কলকাতার হাসপাতালে গিয়ে রেখার সঙ্গে দেখা করেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। পরে তিনি বলেন, রেখার শারীরিক পরিস্থিতির উন্নতিতে কিছুটা সময় লাগতে পারে। তবে কী খাবার খেয়েছিলেন বা ঠিক কী কারণে তাঁর শরীরে বিষক্রিয়া হল, তা নিয়ে নিশ্চিত কিছু বলেননি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। প্রসঙ্গত, তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে সন্দেশখালিতে গড়ে ওঠা আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন রেখা পাত্র। সে সময় তাঁর সাহসিকতার চর্চা সাড়া দেশেই হতো। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি তাঁকে বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী করলেও হেরে যান। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দল তাঁকে হিঙ্গলগঞ্জ থেকে টিকিট দেয় এবং  জিতে বিধানসভায় যান রেখা। এ হেন রেখা পাত্র আচমকাই খাদ্যে বিষক্রিয়া নিয়ে অসুস্থ হয়ে পড়ায় তীব্র চঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনীতীতে। তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন নাকি নিতান্তই বিষক্রিয়া, আবার কেউ তাঁর খাবারে বিষ মিশিয়ে দিলো কিনা, এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে রেখার জ্ঞান ফিরলে। আপাতত তাঁকে সুস্থ্য করতে সর্বত চেষ্টা করছেন চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী নিজেও খোঁজখবর নিচ্ছেন বলে সূত্রের খবর।