বিপ্লবচট্টোপাধ্যায়, পায়েল মুখার্জী :- রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি। কিন্তু মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেও নিজের বিধানসভার পিছিয়ে পড়া মানুষের কথা ভোলেননি।
উৎসবের আনন্দ থেকে যাতে কেউ বঞ্চিত না হন, সেই ভাবনা থেকেই নিজের বিধানসভা এলাকার মানুষের জন্য পাঠালেন নতুন বস্ত্র ও মিষ্টি। আর তাঁর নির্দেশ মাথায় নিয়ে সহযোদ্ধারাও পৌঁছে গেলেন মানুষের দুয়ারে দুয়ারে।
নতুন পোশাক হাতে পেয়ে কারও মুখে চওড়া হাসি, কারও চোখেমুখে আনন্দের ছাপ। সঙ্গে পৌঁছে গেল ‘দাদার’ পাঠানো মিষ্টিও।
উপহার পেয়ে আবেগে ভাসলেন অনেকেই। তাঁদের কথায়—“এমনটা আগে কখনও হয়নি। দাদা আমাদের কথাও ভাবেন। তাই তিনি শুধু মুখ্যমন্ত্রী নন, যেন আমাদের ঘরেরই ছেলে।”
উৎসবের আগে নতুন বস্ত্র আর মিষ্টির এই উপহার যেন আরও একবার কাছে এনে দিল জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে।
