সোমবার, 23 নভেম্বর 2026 01:37 PM
ব্রেকিং
ফুসফুসে ঢুকছে বিষাক্ত লালা! ভেন্টিলেশন থেকে বের হলেও বিপদমুক্ত নন রেখা   •   বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •  

‘সব কেসের ফাইল রিওপেন হবে’, বাম-তৃণমূলকে চরম কটাক্ষ মুখ্যমন্ত্রীর

‘সব কেসের ফাইল রিওপেন হবে’, বাম-তৃণমূলকে চরম কটাক্ষ মুখ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঁটাও’ কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একযোগে আক্রমণ করলেন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসকে। শনিবার তাঁর ভাষণে ছিল একদিকে কটাক্ষ অন্যদিকে আক্রমণের সুর। রাত পোহালেই দিল্লির রামলীলা ময়দানে বিরোধী ইন্ডি জোটের নেতারা আন্দোলনে নামছেন। তার আগেই তাঁদের রাজনৈতিক আক্রমণ করলেন শুভেন্দু। রামলীলার মঞ্চে থাকার কথা সিপিএমের সাধারণ সম্পাদত এম এ বেবি এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন শুভেন্দু অধিকারী এই বিষয়েই কটাক্ষের সুরে বলেন, “এখন আন্টি আর বেবির মধ্যে ভাব ভালোবাসা হয়ে গিয়েছে”। পরে যদিও তিনি স্পষ্ট করে দেন, ‘আন্টি’ বলতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেই বুঝিয়েছেন। 

গড়বেতার সভা থেকে শুভেন্দু দাবি করেন এখন তৃণমূল ও সিপিএমের মধ্যে কোনও ফারাক নেই। তাঁর কথায়, “যাহাই সিপিএম, তাহাই তৃণমূল”। এরপরই গড়বেতার মানুষদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখানকার মানুষ দ্বিতীয় স্বাধীনতার আনন্দ উপভোগ করছেন। চোর তৃণমূলকে গড়বেতার মানুষ শূন্য করে দিয়েছে। এরপরই মঞ্চে থাকা বিধায়ক ডাক্তার প্রণত টুডুর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ২০২৪ প্রণত টুডুকে বলে গিয়েছিলাম এফআইআর কপি পাঠাবেন। যাঁরা গ্রেফতার হয়নি প্রত্যেককে চুলের মুঠি ধরে ঢোকাতে হবে। আমাদের সব হিসাব নেওয়ার সময় এসেছে। কলকাতা ও হাওড়ার পুরভোট নিয়েও হুঙ্কার দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, মানুষ সিপিএম ও তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দেবে। ফলতা, রেজিনগর, নন্দীগ্রাম তিন আসনেই জিতেছে বিজেপি। এবার পুরভোটেও শূন্য পাবে তৃণমূল ও বামেরা।