সোমবার, 23 নভেম্বর 2026 01:37 PM
ব্রেকিং
ফুসফুসে ঢুকছে বিষাক্ত লালা! ভেন্টিলেশন থেকে বের হলেও বিপদমুক্ত নন রেখা   •   বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •  

কালীপুজোয় বাজি ফাটানোয় কী কী শর্ত? জেনে নিন খুঁটিনাটি...

কালীপুজোয় বাজি ফাটানোয় কী কী শর্ত? জেনে নিন খুঁটিনাটি...
নিজস্ব প্রতিনিধি: সামনেই কালীপুজো এবং ছটপুজো। অতীতে দেখা গিয়েছে এই সময় শব্দবাজির তাণ্ডবে অতিষ্ট হতে হয়েছে সাধারণ মানুষকে। বদলের বাংলায় তাই প্রথমবার কালীপুজো এবং ছটপুজোর আগে একগুচ্ছ নির্দেশিকা জারি করলো বিজেপি সরকার। মূলত বাজির ব্যবহার নিয়ন্ত্রণে এই নিয়মাবলী তৈরি করা হয়েছে। নবান্নের সভাঘর থেকে বৈঠক করলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা এবং রাজ্যের স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ। রাজ্য সরকারের নির্দেশিকায় বলা হয়েছে, কালীপুজো ও ছটপুজোয় কেবল পরিবেশবান্ধব বা গ্রীণ বাজি ফাটানো যাবে। তবে শব্দ বাজির ক্ষেত্রে সর্বোচ্চ শব্দসীমা ১২৫ ডেসিবেল এবং অন্যান্য ক্ষেত্রে ৯০ ডেসিবেল নির্ধারণ করেছে রাজ্য সরকার। দীপাবলি এবং ছটপুজোয় কখন বাজি ফাটানো যাবে সেটাও নির্ধারণ করে দিয়েছে রাজ্য প্রশাসন। নির্দেশিকায় জানানো হয়েছে, কালীপুজোয় রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত এবং ছটপুজোয় সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে। পাশাপাশি হাসপাতাল ও বৃদ্ধাশ্রমের ১০০ মিটারের মধ্যে বাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। 


তবে এবার সবচেয়ে কড়াকড়ি করা হচ্ছে দীপাবলির ফানুস নিয়ে। প্রতিবছরই কালীপুজো বা দীপাবলির সময় ফানুস বা এয়ার বেলুনের জেরে বহু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাই রাজ্য়ের নতুন বিজেপি সরকার ফানুস নিয়ে নয়া নির্দেশিকা জারি করেছে। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা জানিয়েছেন, ফানুস ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানতে হবে। অনুমতি বা লাইসেন্স ছাড়া ফানুস বা এয়ার বেলুন ওড়ানোর ঘটনায় একাধিক দুর্ঘটনা ঘটে। তবে সাধারণ মানুষদের ফানুস ওড়ানোর জন্য কোনও লাইসেন্স নিতে হবে কিনা, বা কোথা থেকে ওই লাইসেন্স পাওয়া যাবে সেটা খোলসা করা হয়নি। রাজ্যের স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ বলেন, “নিজের আনন্দ যেন অন্যের দুঃখের কারণ না হয়”। কালীপুজোর আগে কন্ট্রোল রুম চালুর কথাও জানান তিনি। পাশাপাশি বড়বাজার থেকে ১১০ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব।