সোমবার, 23 নভেম্বর 2026 01:37 PM
ব্রেকিং
ফুসফুসে ঢুকছে বিষাক্ত লালা! ভেন্টিলেশন থেকে বের হলেও বিপদমুক্ত নন রেখা   •   বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •  

রবিবার রামলীলায় বিক্ষোভ, শনিবার মমতার হাতে হাত দীপকের!

রবিবার রামলীলায় বিক্ষোভ, শনিবার মমতার হাতে হাত দীপকের!
নিজস্ব প্রতিনিধি: ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ভয়াবহ পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় পাখির চোখ করেছেন দিল্লিকে। শনিবার সেই কাজই শুরু করে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রবিবার দিল্লির রামলীলা ময়দানে বিরোধী ইন্ডি জোটের বিশাল প্রতিবাদ সমাবেশ। তার আগের সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল ককরোচ জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের হাতে হাত দিয়ে আলোচনা করতে। জানা গিয়েছে, দিল্লির ১৮৩, সাউথ অ্যাভিনিউয়ে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটে গিয়ে মমতার সঙ্গে দেখা করলেন ‘আরশোলা’ প্রধান অভিজিৎ দীপকে। রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশের আগে মমতা-দীপকের এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। 

প্রসঙ্গত ভোট চুরি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ-সহ একাধিক দাবিতে রবিবার রামলীলা ময়দানে ইন্ডি জোটের বড় সমাবেশ হতে চলেছে। যা নিয়ে দিল্লির পুলিশ-প্রশাসন গোটা এলাকাকে কড়া নিরাপত্তায় মুড়ে দিয়েছে। দিল্লি পৌঁছে গিয়েছেন একাধিক বিরোধী নেতা-নেত্রী। ভাইপো অভিষেককে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও দিল্লি পৌঁছেছেন। জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক লড়াইকে কূর্ণিশ জানিয়েছেন আরশোলা প্রধান অভিজিৎ দীপকে। পাল্টা মমতাও তাঁর বর্তমান প্রতিবাদ আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে নানা কর্মসূচির সলতে পাকানো আরশোলা পার্টি মুখ্য নেতার সঙ্গে পশ্চিমবঙ্গের ভোটে হারা তৃণমূল নেত্রীর এহেন ছবি বঙ্গ রাজনীতির আঙিনায় নানা জল্পনা উস্কে দিল।