সোমবার, 23 নভেম্বর 2026 01:37 PM
ব্রেকিং
ফুসফুসে ঢুকছে বিষাক্ত লালা! ভেন্টিলেশন থেকে বের হলেও বিপদমুক্ত নন রেখা   •   বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •  

ভারতীয় রেলে এবার আসছে অটোমেটিক দরজাযুক্ত নন-এসি লোকাল ট্রেন!

ভারতীয় রেলে এবার আসছে অটোমেটিক দরজাযুক্ত নন-এসি লোকাল ট্রেন!
নিজস্ব প্রতিনিধি: এবার চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়ার দিন শেষ! অফিস টাইমে মুম্বই-সহ কলকাতা ও হাওড়ার শহরতলির লোকাল ট্রেনগুলি থাকে ভিড়ে ঠাসা। পরিস্থিতি এমন হয় যে ট্রেনের দরজা থেকে পড়ে যাত্রী মৃত্যুর ঘটনা ঘটে অহরহ। তাই দুর্ঘটনার ঝুঁকি পেরিয়ে লোকাল ট্রেনের সফরকে আরও আধুনিক, নিরাপদ এবং আরামদায়ক করে তুলতেই এক ঐতিহাসিক পদক্ষেপ নিল ভারতীয় রেলওয়ে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি বা আইসিএফ তৈরি করে ফেলল অটোমেটিক দরজাযুক্ত নন-এসি লোকাল ট্রেন। অর্থাৎ, সাধারণ ট্রেনযাত্রীদের ইএমইউ লোকাল ট্রেনে এবার এসি লোকাল বা মেট্রোর মতোই স্লাইডিং ডোর বা স্বয়ংক্রিয় দরজা যুক্ত করা হলো। যা স্টেশনে ট্রেন থামার পর খুলবে আর ট্রেন ছাড়ার আগে বন্ধ হয়ে যাবে। প্রথম রেকটি ইতিমধ্যেই তৈরি হয়ে ট্রায়াল রানের জন্য পাঠানো হয়েছে চেন্নাইয়ের রেল কোচ ফ্যাক্টরি থেকে। অবশ্যই প্রথম ১২ কোচের অটোমেটিক দরজাযুক্ত নন-এসি লোকাল ট্রেনটি পাঠানো হয়েছে মুম্বই শহরতলির জন্য। 

দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ে যাতায়াতের অন্যতম মাধ্যম হলো লোকাল ট্রেন। অফিস টাইমে অত্যাধিক ভিড়ের সময় দেখা যায় ট্রেনের দরজায় ঝুলে, সরু ফুটবোর্ডে দাঁড়িয়ে বিপজ্জনকভাবে যাতায়াত করছেন যাত্রীরা। এতে অনেক সময়ই ট্রেন থেকে পড়ে গিয়ে যাত্রীরা নিহত অথবা আহত হন। এবার সেই বিপদ এড়াতেই নন-এসি লোকাল ট্রেনে অটোমেটিক স্লাইডিং দরজা বসিয়েছে ভারতীয় রেল। তবে রেল সূত্রে জানা গিয়েছে প্রথমে একটি ১২ কোচের রেকেই এই ব্যবস্থা যুক্ত করা হয়েছে। সেটি মুম্বই সাবার্নান সেকশনে পরীক্ষামূলকভাবে চালানো হবে। তারপর ঠিক হবে রেকটি যাত্রী পরিষেবায় যুক্ত হওয়ার অনুমতি পাবে কিনা। 

রেল সূত্রে জানা গিয়েছে ওই অত্যাধুনিক রেকে এসি নেই, তাও মিলবে ঠান্ডা হাওয়া! প্রশ্ন উঠছিল, নন-এসি ট্রেনের দরজা যদি সম্পূর্ণ বন্ধ থাকে, তবে মুম্বইয়ের ভ্যাপসা গরমে যাত্রীদের দম আটকে যাবে না তো? কিন্তু রেলের আধিকারিকরা আস্বস্ত করে জানিয়েছেন, ট্রেনের দরজায় ব্যবহার করা হয়েছে বিশেষ লুভার্ড প্যানেল এবং আধুনিক রুফ-মাউন্টেড ফোর্সড ভেন্টিলেশন সিস্টেম। যা দরজা বন্ধ থাকলেও অনবরত ভেতরের গরম বাতাস বাইরে বের করে দিয়ে কামরাকে রাখবে বাতাস চলাচলযোগ্য ও মনোরম। এই প্রথম সাধারণ মুম্বাই লোকালে দেখা যাবে মেট্রো ট্রেনের মতো দুই কামরার মাঝে থাকছে ভেস্টিবিউল। অর্থাৎ, এক কামরা থেকে অন্য কামরার মাঝে কোনো দেওয়াল বা বিভাজন থাকবে না, পুরো ট্রেনটি ভেতর থেকে জোড়া থাকবে।

আরেকটি বিষয় বেশ চমকপ্রদ। সেটা হলো, নতুন আপগ্রেডেড রেকটির ভেতরের এরগনোমিক ডিজাইন। মুম্বইয়ে যে সাধারণ লোকাল ট্রেনগুলি চলে সেগুলির স্বাভাবিক ধারণক্ষমতা থাকে প্রায় ৩,৬০০ জন যাত্রীর। কিন্তু এই নতুন রেকের বসার আসন বিন্যাস এমনভাবে সাজানো হয়েছে, যাতে এর ধারণক্ষমতা প্রায় ৫,৬০০ যাত্রী পর্যন্ত পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। পাশাপাশি পুরো ট্রেনে থাকছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরার নজরদারি। মধ্যপ্রদেশের খাজুরাহো-মহোবা সেকশনে প্রাথমিক ট্রায়াল শেষ করে ট্রেনটি এখন মুম্বাইয়ের সেন্ট্রাল রেলওয়ের কুর্লা কারশেডে রয়েছে। তবে মুম্বাইয়ের মতো ব্যস্ততম নেটওয়ার্কে এটি চালানোর ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হলো—অটোমেটিক দরজা খোলা এবং বন্ধ হওয়ার কারণে স্টেশনে ট্রেনের দাঁড়ানোর সময়। তবে রেল কর্তারা আশাবাদী, আগামীদিনে এটাই হবে লোকাল ট্রেনের ভবিষ্যৎ।