সোমবার, 23 নভেম্বর 2026 01:37 PM
ব্রেকিং
ফুসফুসে ঢুকছে বিষাক্ত লালা! ভেন্টিলেশন থেকে বের হলেও বিপদমুক্ত নন রেখা   •   বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •  

জট কেটেছে চিংড়িহাটার, আগামীকালই কী উদ্বোধন অরেঞ্জ লাইন মেট্রোর?

জট কেটেছে চিংড়িহাটার, আগামীকালই কী উদ্বোধন অরেঞ্জ লাইন মেট্রোর?
নিজস্ব প্রতিনিধি : ২১ নভেম্বর, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় আসছেন সরকারি সফরে। সেদিনই কী প্রধানমন্ত্রী হাত ধরে বেলেঘাটা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত অরেঞ্জ লাইন মেট্রোর ৪.৫ কিলোমিটার অংশের উদ্বোধন হতে চলেছে? বিভিন্ন সূত্রে থেকে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। বৃহস্পতিবার বিকেলে দিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অরেঞ্জ লাইন মেট্রোর চিংড়িঘাটা অংশের দ্রুত উদ্বোধনের বিষয়টি নিয়েও রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সূচি অনুযায়ী এবার অপেক্ষা বহু প্রতীক্ষিত মেট্রো সংযোগের আনুষ্ঠানিক সূচনার। 

কলকাতার আইটি কর্মী ও নিত্যযাত্রীদের জন্য এটা অত্যন্ত বড় উপহার হবে। দীর্ঘদিনের চিংড়িহাটা জট কাটিয়ে অবশেষে সম্প্রসারিত হতে চলেছে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন। এখানে যুক্ত হচ্ছে গৌরকিশোর ঘোষ, নলবন ও আইটি সেন্টার—এই তিনটি নতুন স্টেশন। বর্তমানে অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে। নতুন অংশ যুক্ত হলে নিউ গড়িয়া থেকে সরাসরি সেক্টর ফাইভ পৌঁছতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট। এরপর সেক্টর ফাইভ থেকে নিউ টাউন হয়ে সেটি বিমানবন্দর পর্যন্ত সম্প্রসারিত হবে। যার কাজও অত্যন্ত দ্রুততার সঙ্গে চলছে। 

এতদিন বাস, অটো বদল করে যানজটের মধ্যে দীর্ঘ সময় কাটাতে হতো যাত্রীদের। বিশেষত তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের কর্মীদের যাতায়াতে বড় সুবিধা হবে অরেঞ্জ লাইনের এই পরিষেবায়। প্রসঙ্গত, তৃণমূল আমলে চিংড়িহাটায় দীর্ঘদিন আটকে ছিল এই প্রকল্পের কাজ। মাত্র ৩৬৬ মিটারের নির্মাণগত বাধা কাটাতে আদালত পর্যন্ত যেতে হয়েছিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষকে। কিন্তু সরকার পরিবর্তন হতেই ৬২ মিটারের ভায়াডাক্ট দুটি ধাপে বসানো হয়। অবশেষে সেই জট কাটিয়ে সম্পূর্ণ হয়েছে কাজ সম্পন্ন হয়। এমনকি হয়ে গিয়েছে ট্রায়াল রানও। এখন অপেক্ষা প্রধানমন্ত্রীর সবুজ সংকেতের।