সোমবার, 23 নভেম্বর 2026 01:48 PM
ব্রেকিং
ফুসফুসে ঢুকছে বিষাক্ত লালা! ভেন্টিলেশন থেকে বের হলেও বিপদমুক্ত নন রেখা   •   বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •  

ভবানীভবনে হাজিরা দিলেন বীরভূমের ‘পাথর মাফিয়া’ টুলু মণ্ডল

ভবানীভবনে হাজিরা দিলেন বীরভূমের ‘পাথর মাফিয়া’ টুলু মণ্ডল
নিজস্ব প্রতিনিধি: শুক্রবার দুপুরে সিআইডির ডাকে সাড়া দিয়ে ভবানীভবনে হাজিরা দিলেন বীরভূমের পাথরসম্রাট টুলু মণ্ডল। দীর্ঘ টালবাহানার পর সুপ্রিম কোর্ট থেকে রক্ষকবজ পেয়ে কলকাতায় ফিরেছেন টুলু। এরপরই তাঁকে ভবানীভবনে তলব করে সিআইডি। গত বছর নভেম্বর মাসে কলকাতায় টুলু মণ্ডলের এক ম্যানেজারের কাছ থেকে নগদ ৫ কোটি টাকা উদ্ধার হয়েছিল। যা নিয়ে নারায়ণপুর থানায় একটি মামলাও রুজু করা হয়েছিল, তদন্ত শুরু করে রাজ্য পুলিশের সিআইডি। সেই মামলাতেই টুলু মণ্ডলের সিউড়ির সুভাষপল্লির বাড়িতে নোটিশ দিয়েছিল সিআইডি। সূত্রের খবর তাঁর জিজ্ঞাসাবাদ চলছে। 


অন্যদিকে বৃহস্পতিবারই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বীরভূমের ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডল। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশও জারি করা হয়েছে। আদালতের কাছে টুলুর আইনজীবীরা আবেদন করেন যে কোনও পদক্ষেপ করার আগে যেন তাঁদের জানানো হয়। এই আইনি মারপ্যাচের মধ্যেই টুলুকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিআইডি-র তদন্তকারীরা। প্রসঙ্গত, বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে সরকারি রাজস্বের টাকা নয়ছয়, ভুয়ো ডিসিআর চালান তৈরি করে কর ফাঁকির মতো একাধিক অভিযোগ রয়েছে। উল্লেখ্য, টুলু তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ট বলেও পরিচিত। তৃণমূল আমলে পাথর ব্যবসায়ী হিসেবে টুলু বড় বড় সরকারি প্রকল্পের বরাত পেতেন। সেই মামলার তদন্তে ইতিমধ্যেই সিউড়ি আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। সেখানে মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে টুলু মণ্ডলের। তবে টুলুর ম্যানেজারের কাছ থেকে উদ্ধার হওয়া ৫ কোটি টাকার রহস্য নিয়ে রহস্যভেদ হয় কিনা সেটাই দেখার।