সোমবার, 23 নভেম্বর 2026 01:37 PM
ব্রেকিং
ফুসফুসে ঢুকছে বিষাক্ত লালা! ভেন্টিলেশন থেকে বের হলেও বিপদমুক্ত নন রেখা   •   বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •  

ডুয়ার্স রানীকে আসাম থেকে বক্সায় ফিরিয়ে আনা হচ্ছে গ্রিন করিডর করে!

ডুয়ার্স রানীকে আসাম থেকে বক্সায় ফিরিয়ে আনা হচ্ছে গ্রিন করিডর করে!
নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের বক্সা জঙ্গল থেকে পালিয়ে আসামের রায়মোনা টাইগার রিজ়ার্ভ সংলগ্ন এলাকায় ঢুকে পড়েছিল বাঘিনিটি। মাত্র কয়েকদিন আগেই যে বাঘিনিকে  বিহারের বাল্মীকি টাইগার রিজ়ার্ভ থেকে নিয়ে এসে বক্সায় ছাড়া হয়েছিল। গত ২ অক্টোবর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। কিন্তু কিছুদিনের মধ্যেই বক্সা ছেড়ে আসামে চম্পট দেয় সে। বক্সার সেই বাঘিনিকে ডুয়ার্স রানী নাম দিয়েছিলেন রাজ্যের বনমন্ত্রী মনোজ ওঁরাও। তিনি জানিয়েছিলেন, ওই বাঘিনিকে খুঁজে ফের বক্সায় ফিরিয়ে আনা হবে। আসামের হিমন্ত বিশ্বশর্মার সরকারের সঙ্গে কথাবার্তা বলে তিনি নিজেই পৌঁছে যান  রায়মোনা টাইগার রিজ়ার্ভে। সঙ্গে নিয়ে যান প্রশিক্ষিত বনকর্মী ও আধিকারিকদের। প্রথমে ঠিক হয়েছিল ওই বাঘিনিকে ধরা হবে না, তাঁকে অন্যভাবে বক্সায় ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। কিন্তু আসামের বনবস্তি রাজেন্দ্রপুর, নারায়ণপুর এলাকায় ওই বাঘিনি ঘোরাফেরা ও শিকার করতে শুরু করে। তারপরেই সিদ্ধান্ত বদল হয়। মানুষ ও বন্যপ্রাণের সুরক্ষা নিশ্চিত করতেই ন্যাশনাল টাইগার কনজ়ারভেশন অথরিটির তরফে ট্র্যাঙ্কুলাইজ়েশনের অনুমতি দেওয়া হয় সোমবার। এরপর শুরু হয় প্রস্তুতি। শেষ পর্যন্ত মঙ্গলবার বিকেল ৫টা ১৪ মিনিটে ধরা হয় ওই বাঘিনি ডুয়ার্স রানীকে। জানা গিয়েছে তাঁকে রীতিমতো গ্রিন করিডর করে নিয়ে আসা হবে বাংলায়। 

সূত্রের খবর, গত দু’দিনে প্রায় ৪০ ঘণ্টা ওই বাঘিনির রেডিয়ো কলার থেকে কোনও স্যাটেলাইট তথ্য পাননি অসম-বাংলার বনকর্তারা। শেষে শুক্রবার দুপুরের পরে রায়মোনার জঙ্গল থেকে খানিকটা দূরে নারায়ণপুর বনবস্তির কাছে তাঁর জিপিএস লোকেশন নিশ্চিত করা হয়। এরপরই তাঁকে ঘুমপাড়ানি গুলি করে অবশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আসামের রায়মোনার জঙ্গল সংলগ্ন বনবস্তিগুলিতে বিগত সাতদিনে প্রায় সাতটি শুয়োর শিকার করেছে ওই বাঘিনি। ফলে এলাকায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। এছাড়া সামনেই কালীপুজো ও দিওয়ালি থাকায় বাজির উৎপাতের আশঙ্কা করছিলেন বনকর্তারা। সিদ্ধান্ত হয়, দীপাবলির কথা মাথায় রেখে বাঘিনিকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করে ফের বক্সা ব্যাঘ্র প্রকল্পের ২৫ মাইল টাওয়ার সংলগ্ন প্রাকৃতিক ঘেরাটোপে (এনক্লোজ়ারে) ফেরানো হবে। এবার তাঁকে ধরার পর বন্যপ্রাণীদের উদ্ধারের বিশেষ ‘ঐরাবত’ গাড়ি করে বক্সায় ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। ডুয়ার্স রানীকে সফলভাবে ধরার খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের বনমন্ত্রী মনোজ ওঁরাও।