সোমবার, 23 নভেম্বর 2026 01:48 PM
ব্রেকিং
ফুসফুসে ঢুকছে বিষাক্ত লালা! ভেন্টিলেশন থেকে বের হলেও বিপদমুক্ত নন রেখা   •   বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •  

মোথাবাড়িকাণ্ডে ফের স্বামী-সহ তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিনকে ডেকে পাঠাল এনআইএ

মোথাবাড়িকাণ্ডে ফের স্বামী-সহ তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিনকে ডেকে পাঠাল এনআইএ
নিজস্ব প্রতিনিধি: এসআইআর পর্ব চলাকালীন গত ১ এপ্রিল উত্তপ্ত হয়েছিল মালদহের কালিয়াচকের মোথাবাড়ি এলাকা। সমস্ত নথি থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়া হচ্ছে, এই অভিযোগে বিডিও অফিসের ভিতরে এসআইআরের কাজে নিযুক্ত বিচারকদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়েছিল। সেই মামলার তদন্ত করছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এবার মোথাবাড়ি কাণ্ডে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান সুজাপুরের তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিনকে তলব করল এনআইএ। সেই সঙ্গে সাবিনার স্বামী মহম্মদ মেহবুব আলমকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। আগামী সপ্তাহেই তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। যদিও এর আগে এবার এই ইস্যুতে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন সাবিনার স্বামী। এবার একইসঙ্গে দুজনকে ডেকে পাঠানোয় মালদহের রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। 

গত এপ্রিলে বিধানসভা নির্বাচনের আগে মালদহের কালিয়াচক-২ ব্লক অফিসে এসআইআর প্রক্রিয়ায় যাচাইয়ের কাজ করছিলেন কলকাতা হাই কোর্ট নিযুক্ত সাতজন বিচারক। অভিযোগ, মোথাবাড়িতে সেই বিচারকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। এমনকি তাঁদের গভীর রাত পর্যন্ত ঘেরাও করে রাখা হয়েছিল বিডিও অফিসের ভিতরেই। বিষয়টি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। দেশের শীর্ষ আদালতের নির্দেশেই এই ঘটনার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেয় নির্বাচন কমিশন। এই ঘটনায় মোট ১২টি পৃথক মামলা দায়ের হয়েছিল। 


রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম-সহ ৫২ জনকে গ্রেফতার করেছিল। পরে আদালতের নির্দেশে মামলার তদন্তভার নেয় জাতীয় তদন্তকারী সংস্থা। এখনও পর্যন্ত দু’টি মামলায় চার্জশিট পেশ করেছে  এনআইএ। খুনের চেষ্টা, সরকারি কর্মীকে মারধর, কর্তব্য পালনে বাধা দেওয়া এবং বেআইনি ভাবে আটকে রাখার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে মোট ২৩ জন অভিযুক্তদের বিরুদ্ধে। এই মামলার তদন্তে আগেই সাবিনা ইয়াসমিন এবং তাঁর স্বামীর নাম উঠে এসেছিল। জানা গিয়েছে প্রাক্তন মন্ত্রী সাক্ষী হিসেবে তলব করা হলে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বিধায়ক।