সোমবার, 23 নভেম্বর 2026 01:47 PM
ব্রেকিং
ফুসফুসে ঢুকছে বিষাক্ত লালা! ভেন্টিলেশন থেকে বের হলেও বিপদমুক্ত নন রেখা   •   বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •  

পুলিশকে হুমকির অভিযোগে গিরিশ পার্ক থানায় হাজিরা অভিষেকের

পুলিশকে হুমকির অভিযোগে গিরিশ পার্ক থানায় হাজিরা অভিষেকের
নিজস্ব প্রতিনিধি: ভবানীপুরের পর এবার গিরিশ পার্ক থানায় হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। ওই মামলাতেই শুক্রবার গিরিশ পার্ক থানায় তলব করা হয়েছিল ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে। এদিন বেলা ১টা নাগাদ তিনি পৌঁছন, এরপর থানার ভিতরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। এদিন সকাল থেকেই গিরিশ পার্ক থানার সামনে মমতাপন্থী তৃণমূল কর্মী-সমর্থকদের জমায়েত ছিল চোখে পড়ার মতো। রয়েছেন তৃণমূল আইটি সেলের প্রধান উপসনা চৌধুরীও। অপরদিকে বিজেপি কর্মীরাও সেখানে জড়ো হয়েছে। বৃষ্টির মধ্যেও দুই দলের সমর্থকদের স্লোগান-পাল্টা স্লোগান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশবাহিনীও মোতায়েন করা হয়েছে। 

ঘটনার সূত্রপাত গত ২৯ অক্টোবর। ওইদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী ও বর্তমান রাজ্য সরকারের ইন্ধনে পুলিশ তাঁর মতো বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করছে। পরে সরকার বদল হলে সেসব পুলিশ অফিসারদের তিনি দেখে নেবেন বলে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। অভিষেক এ-ও বলেছিলেন, ‘‘পশ্চিম মেদিনীপুরের পুলিশ এসপি, তাঁর কোথায় কোন আইনজীবীর সঙ্গে সম্পর্ক, সর্বজনবিদিত।’’ অর্থাৎ নাম না করেই তিনি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা-সহ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন। পরে পুলিশকে হুমকি, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় এফআইআর করেন এক মহিলা। সেই মামলাতেই তলব করা হয়েছিল তৃণমূল সংসদকে। 

উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বালি ও কয়লা পাচারের অভিযোগ দীর্ঘদিনের। তাঁর বিরুদ্ধে একযোগে তদন্ত করছে ইডি-সিবিআই। একাধিকবার কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছেন তিনি। কিন্তু পালাবদলের পর পুলিশের বিভিন্ন মামলায় জর্জরিত হয়ে পড়েছেন তিনি। পাশাপাশি আদালত অবমাননা, ডিজে মন্তব্য সংক্রান্ত একাধিক মামলায় হাই কোর্টের র্ভৎসনার মুখেও পড়েছেন অভিষেক। তবুও তিনি আইন-আদালতের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন।