নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বিজয়া সম্মেলনী ঘিরে উন্মাদনা তুঙ্গে থাকবে এটা বলাই বাহুল্য। রবিবার মুখ্যমন্ত্রীর নির্দেশে ভবাণীপুরের সমস্ত দুর্গাপুজো উদ্যোক্তাদের নিয়ে বিজয়া সম্মেলনী হয়ে গেল মহা ধুমধামে। স্থানীয়দের দাবি, নতুন মুখ্যমন্ত্রীর আমলে এই প্রথমবার সমস্ত পুজো কমিটি আমন্ত্রিত ছিল। ভবাণীপুর বিধানসভার অন্তর্গত সমস্ত পুজো কমিটির প্রতিনিধিরা একসঙ্গে মিলিত হয়ে বিজয়ার আনন্দে মিলিত হয়েছিলেন। জমজমাটি উৎসবের মেজাজে এই মিলনমেলায় কোলাকুলি ও মিষ্টিমুখের পাশাপাশি প্রায় হাজার খানেক মানুষের জন্য পাত পড়েছিল। আয়োজনে কোনও খামতি ছিল না। গরম ভাত, মুগডাল, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, কাতলা মাছ, খাসির মাংস, দই, চাটনি ও মিষ্টি ছিল বিজয়া সম্মেলনীর মেনুতে। এই সুসংহত অনুষ্ঠানকে ঘিরে ছিল ভবাণীপুরবাসীর আবেগ ও উৎসাহ। এই বিজয়া সম্মেলনীর অন্যতম আয়োজক ননী গোপাল ধর জানান, একসঙ্গে বিজয়ার আনন্দ ভাগ করে নেওয়ার এই উদ্যোগকে ঘিরে মানুষের প্রতিক্রিয়াও ছিল বেশ অভিনব। কারণ আগেও ভবাণীপুর ছিল আরেক মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে এবং উৎসাহে এরকম অনুষ্ঠান ভবাণীপুরের মাটিতে এই প্রথমবার। সব মিলিয়ে সমস্ত রাজনৈতিক ও সামাজিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিজয়ার মঞ্চে একসঙ্গে মিলিত হওয়ার বার্তা দিল ভবানীপুর।
রাজ্য
মুখ্যমন্ত্রীর উদ্যেগে ভবাণীপুরে প্রথমবার সকলকে নিয়ে বিজয়া সম্মেলনী
