সোমবার, 23 নভেম্বর 2026 01:37 PM
ব্রেকিং
ফুসফুসে ঢুকছে বিষাক্ত লালা! ভেন্টিলেশন থেকে বের হলেও বিপদমুক্ত নন রেখা   •   বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •  

মৃত তরুণীর ‘হারানো’ মোবাইল থেকে পরিবারকে মেসেজ- ‘তোমাদের মধ্যে রয়েছি’

মৃত তরুণীর ‘হারানো’ মোবাইল থেকে পরিবারকে মেসেজ- ‘তোমাদের মধ্যে রয়েছি’
নিজস্ব প্রতিনিধি: ভাইফোঁটার আগের রাতে অর্থাৎ মঙ্গলবার বরাহনগরের ১৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন লেকপল্লি এলাকার একটি বন্ধ ফ্ল্যাট থেকে এক তরুণীর দেহ উদ্ধার হয়েছিল। কিভাবে তাঁর মৃত্যু হয়েছে, খুন কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। এরমধ্যেই নতুন করে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। পরিবারের দাবি, মৃত তরুণীর নিখোঁজ মোবাইল ফোন থেকে আচমকা মেসেজ আসছে। পর পর মেসেজে লেখা- ‘তোমাদের মধ্যে রয়েছি, ধরতে পারবে না’! পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অঞ্জলি সাউ, বয়স ২৬ বছর। বন্ধ ফ্ল্যাটের ভিতর দেহটি শোয়ানো অবস্থায় ছিল। শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। ফলে খুনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

অপরদিকে তরুণীর দাদা শিবম সাউয়ের দাবি, তাঁর বোনের জামাকাপড় ছেঁড়া এবং  সাদা ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় ছিল। এছাড়া গলা ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। পাশাপাশি তাঁর দাবি, টাকার ব্যাগ, মোবাইল ফোন, হাতঘড়ি, আংটি, ব্রেসলেট এবং কানের দুলও খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সন্দেহের তির এক যুবকের দিকে। তাঁরা ওই যুবকে ফোনও করেন কিন্তু কোনও সাড়া মেলেনি। এরপরই আচমকা মৃতার নিখোঁজ মোবাইল ফোনটি চালু হয় এবং মেসেজ আসে। মৃতার দাদার বক্তব্য, প্রথমে তাঁরা ‘হাই’ লিখে মেসেজ পাঠান। উল্টোদিক থেকে জবাব আসে, ‘যা জানার বা জিজ্ঞাসা করার রয়েছে, তা জানতে চাওয়া হলে উত্তর মিলবে’। 

পরে আরও একটি মেসেজে লেখা- তোমাদের মধ্যে রয়েছি, কিন্তু ধরতে পারবে না।  তারপরেই ওই ফোন বন্ধ হয়ে যায়। পুলিশ জানিয়েছে, সবদিক খতিয়ে দেখা হচ্ছে। মৃতার ফোনের সূত্র ধরেই চলছে তদন্ত। ঘটনাস্থলে ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করেছে, পাশাপাশি আশেপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। বরাহনগরের বিধায়ক সজল ঘোষ জানিয়েছেন, এটা কোনও ভাবেই আত্মহত্যা হতে পারে না। মেয়েটির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নও ছিল। পরিকল্পিত হোক বা যাই হোক, নিশ্চিত ভাবেই এটা খুন। তবে পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে, খুব শীঘ্রই অভিযুক্ত গ্রেফতার হবে।