রবিবার, 22 নভেম্বর 2026 12:48 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

চাকরি দেওয়ার নামে ১০ লক্ষ টাকা প্রতারণায় গ্রেফতার ঝাড়গ্রামের তৃণমূল নেতা!

চাকরি দেওয়ার নামে ১০ লক্ষ টাকা প্রতারণায় গ্রেফতার ঝাড়গ্রামের তৃণমূল নেতা!
নিজস্ব প্রতিনিধি: নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে বন দফতরে স্থায়ী চাকরি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১০ লক্ষ টাকা প্রতারণা মামলায় গ্রেফতার হলেন ঝাড়গ্রামের তৃণমূল নেতা অজিত মাহাত। বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। গত ২৯ তারিখ ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮(২)/৩১৮(৪)/৩০৮(৫)/৩৫১(৩)/১১১(৩)/৬১(২) ধারায় রুজু  করেছিলেন ঝাড়গ্রামের বাছুরডোবা এলাকার বাসিন্দা সজল দাস। উল্লেখ্য, ধৃত অজিত মাহাত এবারের বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর আসনে তৃণমূলের টিকিটে লড়াই করেছিলেন। কিন্তু বিজেপি প্রার্থী রাজেশ মাহাতোর কাছে ২৬ হাজারেরও বেশি ভোটে হেরে যান। যদিও গ্রেফতারির পর ওই তৃণমূল নেতা তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। 

ঘটনা হল, ঝাড়গ্রামের বাছুরডোবার বাসিন্দা সজল দায় কয়েকদিন আগে ঝাড়গ্রাম থানায় অভিযোগ করেন তৃণণূল নেতা অজিত মাহাতো নিজের রাজনৈতিক প্রভাব এবং রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে বন দফতরে স্থায়ী চাকরির আশ্বাস দেন। এর জন্য ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে চার দফায় মোট ১০ লক্ষ টাকা নিয়েছিলেন অজিত মাহত। কিন্তু পরবর্তী সময়ে তাঁর চাকরিও হয়নি এবং টাকা ফেরত চেয়েও পাননি। বরং তাঁর দাবি, টাকা ফেরত চাইতে গেলে ওই তৃণমূল নেতা তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। সূত্রের খবর, একই কায়দায় সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক বেকার যুবকের কাছ থেকেও অর্থ আদায় করেছেন অজিত। 

এখানেই শেষ নয়, জানা যাচ্ছে একই কায়দায় সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক বেকার যুবকের কাছ থেকেও অর্থ আদায় করেছেন অজিত মাহাত। তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে অজিতকে গ্রেফতার করে ঝাড়গ্রাম থানার পুলিশ। শুক্রবার তাঁকে জেলা আদালতে হাজির করানো হবে। ঝাড়গ্রাম জেলার রাজনৈতিক মহল সূত্রে জানা যাচ্ছে, ধৃত অজিত মাহাত কালীঘাটপন্থী হিসেবেই পরিচিত। ভোটের ফল প্রকাশের পর তৃণমূল ভাগ হয়ে গেলেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন। ফলে তাঁর গ্রেফতারির খবর সামনে আসতেই ঝাড়গ্রামের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।